শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০৪:২৩ অপরাহ্ন
শিরোনাম
যুক্তরাষ্ট্রে বিমান বিধ্বস্ত, ৮ আরোহীর সবাই নিহত জর্জিয়ান তারকার হাতেই ব্যালন ডি’অর দেখতে চান ক্রুস ককরোচ জনতা পার্টির নেতাদের ওপর হামলা বিরোধীদলের অংশগ্রহণকে সরকার সংকীর্ণভাবে মূল্যায়ন করছে: হামিদুর রহমান নতুন রাষ্ট্রপতিকে শুভেচ্ছা জানিয়ে জামায়াত আমিরের ফেসবুক পোস্ট পাকিস্তানের জাতীয় সংগীত গাইতে ৬ মাস উর্দু শিখেছেন ব্রিটিশ গায়িকা লরা রাইট খালেদা জিয়ার জন্মবার্ষিকীতে শিক্ষা প্রতিষ্ঠানে  গাছের চারা বিতরণ। ‎পাটগ্রামে মাদ্রাসার নৈশপ্রহরীর বিরুদ্ধে শিশুকে ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ১ শ্রেষ্ঠ আশুলিয়া থানার ওসি তরিকুল ইসলাম নোয়াখালীতে যুবদল নেতাকে গায়েবি চুরি মামলায় ফাঁসানোর অভিযোগ

এই বিশ্বকাপে ‘স্ট্রাইক রেট’ নিয়ে ভাবতে চান না সাকিব!

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১ নভেম্বর, ২০২২
  • ১৩৭ Time View

ডেস্ক নিউজ : ক্রিকেটের সংক্ষিপ্ত ফরম্যাটে বাংলাদেশের অনেক দুশ্চিন্তার একটি হলো স্ট্রাইক রেট। এই ফরম্যাটে স্ট্রাইক রেট বাড়ানোর কোনো বিকল্প নেই; কিন্তু বাংলাদেশের অধিকাংশ ব্যাটারের ঠিক এই জায়গাতেই দুর্বলতা। যে কারণে বিশ্বকাপের তিন ম্যাচের দুটিতে জিতলেও মন কেড়ে নেওয়া ক্রিকেট উপহার দিতে পারেনি বাংলাদেশ। এমতাবস্থায় চলতি বিশ্বকাপে স্ট্রাইক রেট নিয়ে আর ভাবতে চান না বাংলাদেশ অধিনায়ক সাকিব আল হাসান।

আগামীকাল বুধবার ভারতের বিপক্ষে ম্যাচ সামনে রেখে আয়োজিত সংবাদ সম্মেলনে স্ট্রাইক রেট নিয়ে সাকিব বলেন, ‘এই বিশ্বকাপে চিন্তার বিষয় না (স্ট্রাইক রেট)। এই বিশ্বকাপে আমাদের চিন্তা হলো দল হিসেবে কিভাবে ভালো খেলতে পারি। কোনো নির্দিষ্ট খেলোয়াড়কে নিয়ে কখনো চিন্তা করিনি, করবও না। দল হিসেবে আমরা কতটা ভালো ব্যাটিং, বোলিং ও ফিল্ডিং করতে পারি সেটাই আমরা আসলে সব সময় করার চেষ্টা করব। ’

টুর্নামেন্টে তিন ম্যাচে বাংলাদেশের একমাত্র হাফসেঞ্চুরিয়ান নাজমুল হোসেন শান্ত। জিম্বাবুয়ের বিপক্ষে তার স্ট্রাইক রেট ১২৫। তার চেয়ে বেশি স্ট্রাইক রেট আছে সৌম্য সরকার (১৩১.৮১) ও আফিফ হোসেনের (১৩৩.৩৩)। ছন্দে থাকা লিটন দাস এখনো বড় কিছু করতে পারেননি। তার স্ট্রাইক রেট ১০৫.৫৫। তিন ম্যাচেই চারে নেমে সাকিব ৯৩.৯৩ স্ট্রাইক রেটে  করতে পেরেছেন মোটে ৩১ রান। জিম্বাবুয়ে ও নেদারল্যান্ডসের বিপক্ষে বাংলাদেশ যথাক্রমে ১৫০ ও ১৪৪ রান করেছিল। আর প্রোটিয়াদের বিপক্ষে রান তাড়ায় থেমেছিল মাত্র ১০১ রানে!

 

 

কিউএনবি/আয়শা/০১ নভেম্বর ২০২২,খ্রিস্টাব্দ/রাত ৮:৫০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit