শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০৭:৩০ অপরাহ্ন
শিরোনাম

মেয়র আতিকুল ইসলামকে কিরগিজস্তানের সম্মাননা

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১ নভেম্বর, ২০২২
  • ১১০ Time View

ডেস্ক নিউজ : ভলিবল খেলার উন্নয়ন ও অলিম্পিক আন্দোলনে অসামান্য অবদান রাখায় ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র মো. আতিকুল ইসলামকে সম্মাননা সনদ দিয়েছে কিরগিজস্তান। দেশটির জাতীয় অলিম্পিক কমিটির পক্ষ থেকে এই সম্মাননা দেওয়া হয়।

আজ মঙ্গলবার দুপুরে ডিএনসিসির প্রধান কার্যালয়ে কিরগিজস্তানের একজন প্রতিনিধি মেয়র আতিকুল ইসলামের হাতে এই সম্মাননা সনদ তুলে দেন। আতিকুল ইসলাম এ সময় কিরগিজস্তান অলিম্পিক কমিটিকে ধন্যবাদ জানিয়ে বলেন, ‘খেলাধুলার একটি বৈশ্বিক রূপ আছে।

এটি আমাদেরকে একই ছাতার নিচে কাজ করার সুযোগ করে দেয়। পৃথিবীর সব প্রান্তেই একই নিয়মে খেলা হয় এবং এ সময় কারো মাঝে কোনো ভেদাভেদ থাকে না। ’

ডিএনসিসি মেয়র আরো বলেন, ‘পৃথিবী জুড়ে যে হানাহানি চলমান তা কেবল খেলাধুলার মাধ্যমে মিটিয়ে ফেলা সম্ভব। কোথাও কোনো হানাহানি হবে না বরং আমাদের মাঝে জাতি ও দেশগত সম্প্রীতি বাড়বে। ’

এ সময় তিনি সামনের দিনগুলোতে খেলাধুলার আন্দোলনকে আরো জোরদার করার আশাবাদ ব্যক্ত করেন।

উল্লেখ্য, ডিএনসিসি মেয়র মো. আতিকুল ইসলাম বাংলাদেশ ভলিবল ফেডারেশনের সভাপতি এবং এশিয়ান ভলিবল কনফেডারেশনের বোর্ড অব অ্যাডমিনিস্ট্রেশনের সদস্য।

 

 

কিউএনবি/আয়শা/০১ নভেম্বর ২০২২,খ্রিস্টাব্দ/সন্ধ্যা ৬:৫৯

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit