শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০৩:২৪ অপরাহ্ন
শিরোনাম
খালেদা জিয়ার জন্মবার্ষিকীতে শিক্ষা প্রতিষ্ঠানে  গাছের চারা বিতরণ। ‎পাটগ্রামে মাদ্রাসার নৈশপ্রহরীর বিরুদ্ধে শিশুকে ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ১ শ্রেষ্ঠ আশুলিয়া থানার ওসি তরিকুল ইসলাম নোয়াখালীতে যুবদল নেতাকে গায়েবি চুরি মামলায় ফাঁসানোর অভিযোগ নোয়াখালীতে আবাসিক হোটেলে ডিবির অভিযানে গ্রেপ্তার ১২   নতুন রাষ্ট্রপতিকে স্বাগত জানিয়ে ঢাবিতে ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি সোহেলের নেতৃত্বে শুভেচ্ছা মিছিল নোয়াখালীতে মাদকবিরোধী অভিযানে ২জনের কারাদন্ড চৌগাছা পরিবারের উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে ফলদ-ঔষধি গাছ,বিতরণ  কুইন সুলিভানকে থাপ্পড় মারায় শাস্তির মুখে লিওনেল মেসি বৃষ্টি নিয়ে নতুন বার্তা আবহাওয়া অফিসের

তরুণ প্রজন্মই ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণে প্রতিনিধিত্ব করবে

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১ নভেম্বর, ২০২২
  • ১৩৫ Time View

ডেস্ক নিউজ : স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মো. তাজুল ইসলাম বলেছেন, ‘ডিজিটাল বাংলাদেশের প্রতিনিধি হিসেবে তরুণ প্রজন্ম নেতৃত্ব দেবে। প্রযুক্তি আমাদের জন্য অপার সম্ভাবনার দ্বার উন্মোচন করেছে। ডিজিটাল প্রযুক্তির যথাযথ ব্যবহার নিশ্চিত করা আধুনিক বাংলাদেশ বিনির্মাণের বড় চ্যালেঞ্জ। ’

আজ মঙ্গলবার রাজধানীর সেন্ট্রাল উইমেন্স কলেজ প্রাঙ্গণে চেতনায় মুজিব কেন্দ্রীয় পরিষদ আয়োজিত ‘নতুন প্রজন্মের ভাবনায় ডিজিটাল বাংলাদেশ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা’ শীর্ষক আলোচনাসভায় তিনি এসব কথা বলেন।

তাজুল ইসলাম বলেন, ‘জ্ঞান অর্জন আমাদের সবাইকে মানুষ হিসেবে শাণিত ও সমৃদ্ধ করে। নতুন প্রজন্মের জন্য জ্ঞান অর্জনের পথ আরো সহজ হয়েছে। এখন স্মার্টফোন বা ল্যাপটপের মাধ্যমে দুনিয়ার যেকোনো বই পড়া সম্ভব। ’

তিনি আরো বলেন, ‘এ দেশের মানুষের মুখে হাসি ফোটানোর জন্য জাতির পিতা সারা জীবন লড়াই-সংগ্রাম ও আন্দোলন করেছেন। বঙ্গবন্ধু মানুষকে হৃদয় দিয়ে ভালোবাসতেন। তার চিন্তা-চেতনায় ছিল মানুষের কল্যাণ। একইভাবে তার সন্তানরাও সেই মানসিকতা নিয়ে বড় হয়েছেন। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে ২০০৯-২০২২ সালের মধ্যে মাথাপিছু আয় ২১০০ ডলার বেড়েছে। মানুষের এই উন্নতি সারা পৃথিবীকে তাক লাগিয়ে দিয়েছে। ’

ইতিহাস বিকৃতির মাধ্যমে গোটা জাতিকে বিভক্তির চেষ্টা করা হয়েছে উল্লেখ করে মন্ত্রী বলেন, ‘জয় বাংলা স্বাধীনতার স্লোগান। বাংলাদেশের জন্মের স্লোগান। আমাদের এই স্লোগানকে অস্বীকার করার কোনো সুযোগ নেই। যারা বঙ্গবন্ধুকে স্বাধীনতার ঘোষক হিসেবে অস্বীকার করে, জয় বাংলা বুকে ধারণ করে না, এই গোষ্ঠী দেশের স্বাধীনতাকে কখনোই মনেপ্রাণে মানে না। এ দেশে যারা জয় বাংলা মানে না তারা বাংলাদেশকে মানে না। এদের সম্পর্কে সতর্ক থাকতে হবে। ’

বিশেষ অতিথির বক্তব্যে জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বলেন, শিক্ষার্থীদের ডিজিটাল প্রযুক্তি ব্যবহারে আরো সতর্কতা অবলম্বন করতে হবে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সেন্ট্রাল উইমেন্স কলেজের গভর্নিং বডির সভাপতি মহি উদ্দিন আহমেদ। এ ছাড়া ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক মাকসুদ কামাল, বীর মুক্তিযোদ্ধা ও একুশে পদকপ্রাপ্ত সাংবাদিক অজয় দাশ গুপ্তসহ কলেজের শিক্ষকমণ্ডলী ও শিক্ষার্থীরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

 

 

কিউএনবি/আয়শা/০১ নভেম্বর ২০২২,খ্রিস্টাব্দ/সন্ধ্যা ৬:০২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit