রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০২:৩৭ পূর্বাহ্ন
শিরোনাম
বৃষ্টি ও তাপমাত্রা নিয়ে আবহাওয়া অফিসের নতুন বার্তা শৈশবের স্বপ্ন পূরণ, সিন্ধু পুলিশের বিশেষ দায়িত্বে আফ্রিদি জ্বালানি সংকট নিয়ে প্রধানমন্ত্রীর দুঃখ প্রকাশ সৌদিকে ৫ বিলিয়ন ডলারের আধুনিক অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র দুর্গাপুরে শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারীর আবির্ভাব দিবস পালিত পাকিস্তান ক্রিকেটে বড় পরিবর্তন, শঙ্কায় বাবরের অধিনায়কত্ব ফুলবাড়ীর দৌলতপুরে বাড়ীতে ঢুকে লুটপাট ও মারপিট, থানায় অভিযোগ॥ অনিয়ম-দুর্নীতি ও স্বেচ্ছাচারিতার অভিযোগ ফুলবাড়ীর কাজিহাল ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের বিরুদ্ধে ১১ সদস্যের অনাস্থা পাহাড়ে সিন্ডিকেট চক্র কর্তৃক উজাড় হচ্ছে বনাঞ্চল; রাঙামাটিতে সাড়ে ৩ হাজার ঘনফুট কাঠ জব্দ নিরাপত্তা জোরদার করণে নওগাঁ শহরে এআই ক্যামেরা

সাজিদের পক্ষ নিয়ে শারলিনকে ব্যঙ্গ করলেন রাখি সাওয়ান্ত

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১ নভেম্বর, ২০২২
  • ১১৬ Time View

বিনোদন ডেস্ক : পরিচালক ও প্রযোজক সাজিদ খানের বিরুদ্ধে অভিযোগের পরেও আইনি সাহায্য পাচ্ছেন না, এমন দাবি করেছেন মডেল ও অভিনেত্রী শারলিন চোপড়া। সম্প্রতি সাজিদের বিরুদ্ধে থানায় লিখিত বক্তব্য দিলেও পুলিশ তেমন সাড়া দেয়নি, এমনটাই জানিয়েছেন তিনি। সোমবার (৩০ অক্টোবর) মিডিয়ার সামনে কান্নাজড়িত কণ্ঠে শারলিন জানান, সাজিদ খানের পেছনে সালমান খানের সাপোর্ট রয়েছে। কেউ তাকে কিছুই করতে পারবে না।

এদিকে সাজিদ খানের বিরুদ্ধে ইন্ডাস্ট্রির বেশির ভাগ অভিনেত্রীর অভিযোগ থাকলেও তাঁর সমর্থনে আওয়াজ তুলেছেন কিছু তারকা। ব্যক্তিগত সম্পর্কের কারণেই এই পরিচালককে সমর্থন করছেন, এমন তারকাদের মধ্যে একজন রাখি সাওয়ান্ত। সোমবার (৩০ অক্টোবর) পাপারাৎসিদের সঙ্গে কথা বলার সময় শারলিনের দেওয়া সাম্প্রতিক বক্তব্যকে ব্যঙ্গ করেন রাখি।  

kalerkantho

একটি ভিডিওতে দেখা যাচ্ছে, রাখি সাজিদের বিরুদ্ধে শারলিনের অভিযোগ নিয়ে ব্যঙ্গ করছেন। তিনি শারলিনকে নকল করে ব্যঙ্গ করে বলেছেন যে কেউ সাজিদের বিরুদ্ধে তাঁর মামলা লড়তে চায় না। রাখি বলেন, ‘সাজিদ খান অপরাধী না হলে কেউ আপনাকে সিরিয়াসলি কেন নেবে? তাঁর বিরুদ্ধে কোনো সাক্ষী নেই, আদালতও তাকে শাস্তি দেয়নি। মেকআপ এবং শাড়ি পরে মিডিয়ার সামনে অন্যদের বিরুদ্ধে অভিযোগ করতে আপনার নিজের লজ্জা লাগে না?

রাখি আরো বলেন, ‘এই মামলার কোনো সত্যতা নেই। এমনকি পুলিশও জানে এটা। এই শারলিনের সমস্যা কী? সে আমার ভাই রাজ কুন্দ্রা বা সাজিদ খানের বিরুদ্ধে অভিযোগ দায়ের করে চলেছে! আগামী ছয় মাসের মধ্যে সে আরেকটি ধর্ষণের মামলা করবে। ’ 

এরপর শারলিনকে তাঁর সমস্যার জন্য দায়ী করে রাখি বলেন, ‘অন্যের দিকে আঙুল তোলার আগে নিজের দিকে তাকান আগে। ’

kalerkantho

কয়েক বছর আগে মি’টু আন্দোলনে বিনোদনশিল্পের একাধিক নারী সাজিদ খানের হাতে যৌন এবং মানসিক হয়রানির অভিযোগ করেছিলেন। তখন শারলিন চোপড়াও সাজিদের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ দায়ের করেছিলেন। সম্প্রতি শারলিন নিজের অভিযোগ সামনে এনে আবারও সরব হন সাজিদের বিরুদ্ধে। থানায় হাজিরা দিয়ে নিজের অভিযোগের বক্তব্যও রেকর্ড করেছেন অভিনেত্রী।

সূত্র : হিন্দুস্তান টাইমস।

রাখির সেই ব্যঙ্গাত্মক ভিডিওটি :

 

 

কিউএনবি/আয়শা/০১ নভেম্বর ২০২২,খ্রিস্টাব্দ/বিকাল ৪:১৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit