রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০২:৩৭ পূর্বাহ্ন
শিরোনাম
বৃষ্টি ও তাপমাত্রা নিয়ে আবহাওয়া অফিসের নতুন বার্তা শৈশবের স্বপ্ন পূরণ, সিন্ধু পুলিশের বিশেষ দায়িত্বে আফ্রিদি জ্বালানি সংকট নিয়ে প্রধানমন্ত্রীর দুঃখ প্রকাশ সৌদিকে ৫ বিলিয়ন ডলারের আধুনিক অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র দুর্গাপুরে শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারীর আবির্ভাব দিবস পালিত পাকিস্তান ক্রিকেটে বড় পরিবর্তন, শঙ্কায় বাবরের অধিনায়কত্ব ফুলবাড়ীর দৌলতপুরে বাড়ীতে ঢুকে লুটপাট ও মারপিট, থানায় অভিযোগ॥ অনিয়ম-দুর্নীতি ও স্বেচ্ছাচারিতার অভিযোগ ফুলবাড়ীর কাজিহাল ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের বিরুদ্ধে ১১ সদস্যের অনাস্থা পাহাড়ে সিন্ডিকেট চক্র কর্তৃক উজাড় হচ্ছে বনাঞ্চল; রাঙামাটিতে সাড়ে ৩ হাজার ঘনফুট কাঠ জব্দ নিরাপত্তা জোরদার করণে নওগাঁ শহরে এআই ক্যামেরা

তিন বছর পর ভারতে ফিরলেন প্রিয়াঙ্কা

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১ নভেম্বর, ২০২২
  • ১৪০ Time View

বিনোদন ডেস্ক : প্রায় তিন বছর পর ভারতে ফিরেছেন প্রিয়াঙ্কা চোপড়া। ধারণা করা হচ্ছে, নিজের নামে প্রসাধনী ব্রান্ডের পাশাপাশি শ্যাম্পু ব্রান্ড চালুর জন্যই তার এবারের ভারত সফর। মঙ্গলবার সকালে তাকে মুম্বাইয়ে দেখা গেছে। মুম্বাই পৌঁছার পর ইনস্টাগ্রাম স্টোরিতে ফ্লাইটের বেশ কয়েকটি ছবি পোস্ট করেছেন প্রিয়াঙ্কা। 

স্বামী নিক জোনাস ও মেয়ে মালতী মেরির সঙ্গে যুক্তরাষ্ট্রে থাকেন প্রিয়াঙ্কা। ধারণা করা হয়েছিল, প্রিয়াঙ্কার এবারের ভারতের সফরের সঙ্গে তার মেয়েও সঙ্গে থাকবে। তবে মেয়েকে তিনি সঙ্গে এনেছেন কি না তা জানা যায়নি।

হলিউডের গায়ক নিক জোনাসকে বিয়ের আগে থেকেই বলিউডে অনিয়মিত হয়ে পড়েন প্রিয়াঙ্কা। তবে হলিউডে নিয়মিত কাজ করছেন তিনি। গত বছরের শেষের দিকে প্রিয়াঙ্কার ‘দ্য ম্যাট্রিক্স রিসারেকশন’ ছবিটি মুক্তি পেয়েছিল। হলিউডে মুক্তির অপেক্ষায় আছে তার ‌‌‌‘ইটস অল কামিং ব্যাক টু ইউ’। ২০২১ সালের জানুয়ারিতে তার অভিনীত ছবি ‘দ্য হোয়াইট টাইগার’ ছবিটি মুক্তি পায়। হিন্দির পাশাপাশি ইংরেজি ভাষায়ও ছবিটি মুক্তি পেয়েছিল।

 

 

কিউএনবি/আয়শা/০১ নভেম্বর ২০২২,খ্রিস্টাব্দ/বিকাল ৩:৫০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit