রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০২:৩৭ পূর্বাহ্ন
শিরোনাম
বৃষ্টি ও তাপমাত্রা নিয়ে আবহাওয়া অফিসের নতুন বার্তা শৈশবের স্বপ্ন পূরণ, সিন্ধু পুলিশের বিশেষ দায়িত্বে আফ্রিদি জ্বালানি সংকট নিয়ে প্রধানমন্ত্রীর দুঃখ প্রকাশ সৌদিকে ৫ বিলিয়ন ডলারের আধুনিক অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র দুর্গাপুরে শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারীর আবির্ভাব দিবস পালিত পাকিস্তান ক্রিকেটে বড় পরিবর্তন, শঙ্কায় বাবরের অধিনায়কত্ব ফুলবাড়ীর দৌলতপুরে বাড়ীতে ঢুকে লুটপাট ও মারপিট, থানায় অভিযোগ॥ অনিয়ম-দুর্নীতি ও স্বেচ্ছাচারিতার অভিযোগ ফুলবাড়ীর কাজিহাল ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের বিরুদ্ধে ১১ সদস্যের অনাস্থা পাহাড়ে সিন্ডিকেট চক্র কর্তৃক উজাড় হচ্ছে বনাঞ্চল; রাঙামাটিতে সাড়ে ৩ হাজার ঘনফুট কাঠ জব্দ নিরাপত্তা জোরদার করণে নওগাঁ শহরে এআই ক্যামেরা

কানাডায় সড়ক দুর্ঘটনায় আহত সালমানের নায়িকা

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১ নভেম্বর, ২০২২
  • ১০১ Time View

বিনোদন ডেস্ক : কানাডায় সড়ক দুর্ঘটনায় আহত হয়েছেন ভারতের এক সময়ের জনপ্রিয় অভিনেত্রী রম্ভা। মঙ্গলবার টরন্টোতে সড়ক দুর্ঘটনার কবলে পড়েন অভিনেত্রী। রম্ভা সুস্থ থাকলেও তার কন্যা সাশাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। ইন্দ্রকুমার প্রথমানাথন নামে এক ব্যবসায়ীকে বিয়ে করে বর্তমানে কানাডায় বসবাস করছিলেন রম্ভা।

সন্তানদের স্কুল থেকে নিয়ে বাড়ি ফিরছিলেন অভিনেত্রী রম্ভা। এসময় পাশের রাস্তা থেকে দ্রুত গতিতে আসা আরেকটি গাড়ির আঘাত করে রম্ভার গাড়িকে। দুর্ঘটনায় কেউই বড় কোনো আঘাত না পেলেও রম্ভার ছোট মেয়ে সাশা বেশ আহত হয়েছে। তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

kalerkantho

রম্ভার পরিবারের সঙ্গে সালমান। ফাইল ছবি

দুর্ঘটনার কবলে পড়ে দুমড়ে যাওয়া গাড়িটির ছবি ইনস্টাগ্রাম পোস্টে শেয়ার করেছেন অভিনেত্রী। হাসপাতালের বিছানায় শুয়ে থাকা মেয়ের ছবিও পোস্ট করেছেন। লিখেছেন, ‘সন্তানদের স্কুল থেকে নিয়ে আসার পথে আমাদের গাড়িকে পাশ থেকে আরেকটি গাড়ি এসে আঘাত করে। আমরা অল্প আঘাত পেলেও ভালো আছি। আমার ছোট্ট সাশা এখনও হাসপাতালে। খারাপ দিন, খারাপ সময় যাচ্ছে। আমাদের জন্য প্রার্থনা করবেন। ’

রম্ভা নব্বই দশকের জনপ্রিয় নায়িকা। ‘জুড়ুয়া’, ‘বন্ধন’-এর মতো জনপ্রিয় সিনেমায় সালমান খানের বিপরীতে নায়িকা হিসেবে অভিনয় করেছেন রম্ভা। এছাড়াও অভিনয় করেছেন রজনীকান্ত, অজিত, বিজয়, সালমান খান, চিরঞ্জীবের মতো তারকার সঙ্গে।  

 

কিউএনবি/আয়শা/০১ নভেম্বর ২০২২,খ্রিস্টাব্দ/দুপুর ২:০৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit