রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০২:২৫ পূর্বাহ্ন
শিরোনাম
বৃষ্টি ও তাপমাত্রা নিয়ে আবহাওয়া অফিসের নতুন বার্তা শৈশবের স্বপ্ন পূরণ, সিন্ধু পুলিশের বিশেষ দায়িত্বে আফ্রিদি জ্বালানি সংকট নিয়ে প্রধানমন্ত্রীর দুঃখ প্রকাশ সৌদিকে ৫ বিলিয়ন ডলারের আধুনিক অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র দুর্গাপুরে শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারীর আবির্ভাব দিবস পালিত পাকিস্তান ক্রিকেটে বড় পরিবর্তন, শঙ্কায় বাবরের অধিনায়কত্ব ফুলবাড়ীর দৌলতপুরে বাড়ীতে ঢুকে লুটপাট ও মারপিট, থানায় অভিযোগ॥ অনিয়ম-দুর্নীতি ও স্বেচ্ছাচারিতার অভিযোগ ফুলবাড়ীর কাজিহাল ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের বিরুদ্ধে ১১ সদস্যের অনাস্থা পাহাড়ে সিন্ডিকেট চক্র কর্তৃক উজাড় হচ্ছে বনাঞ্চল; রাঙামাটিতে সাড়ে ৩ হাজার ঘনফুট কাঠ জব্দ নিরাপত্তা জোরদার করণে নওগাঁ শহরে এআই ক্যামেরা

সামান্থার জন্য প্রার্থনা সহ-অভিনেতার

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১ নভেম্বর, ২০২২
  • ১১৩ Time View

বিনোদন ডেস্ক : জনপ্রিয় অভিনেত্রী সামান্থা রুথ প্রভুর জীবনে বড় ঝড় বয়ে যাচ্ছে। নাগা চৈতন্যের সঙ্গে ছাড়াছাড়ি হওয়ার পর দীর্ঘদিন আড়ালে ছিলেন। অবসাদগ্রস্ত হয়ে পড়েছেন সামান্থা।

সেই সঙ্গে বিরল অসুখে ভুগছেন দক্ষিণী এ তারকা। ভক্ত ও অনুরাগীরা প্রিয় অভিনেত্রীর দ্রুত সুস্থতা কামনা করছেন। এই কঠিন সময়ে সামান্থা পাশে দাঁড়িয়েছেন সহ-অভিনেতারা। 

চিরঞ্জীবী থেকে নাগা চৈতন্য, জুনিয়র এনটিআর থেকে অখিল আক্কিনেনি— সবাই সামান্থার স্বাস্থ্য নিয়ে চিন্তিত।

তেলুগু সুপারস্টার চিরঞ্জীবী সামান্থার আরোগ্য কামনা করে নেটমাধ্যমে লিখেছেন, প্রিয় স্যাম, আমাদের ভেতরকার শক্তিগুলোকে আবিষ্কারের সুযোগ দেওয়ার জন্য হয় তো নানা সময়ে নানা চ্যালেঞ্জ আসে। তুমি ভেতর থেকে খুবই শক্তিশালী মেয়ে। আমি নিশ্চিত, এই চ্যালেঞ্জকেও কাটিয়ে উঠবে। খুব শিগগিরিই!’ 

চিরঞ্জীবী আরও লেখেন, ‘তোমার আরও সাহস এবং প্রত্যয় কামনা করছি!’

প্রসঙ্গত, শনিবার ইনস্টাগ্রামে নিজের বাম হাতের রক্তনালিতে ওষুধের নল লাগানো একটি ছবি প্রকাশ করেন সামান্থা। ছবির নীচে নাতিদীর্ঘ ক্যাপশনে জানান, তিনি মায়োসাইটিস রোগে আক্রান্ত। এই ছবি প্রকাশের সঙ্গে সঙ্গেই উদ্বেগ ছড়িয়ে পড়ে বলিউডে। 

সামান্থা পোস্টে জানান, তিনি যে মায়োসাইটিসে আক্রান্ত, সেটা কয়েক মাস আগেই জানতে পেরেছেন। 

কিউএনবি/অনিমা/০১.১১.২০২২/সকাল ১০.০৬

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit