বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ০২:৫৫ অপরাহ্ন

গাজীপুর মহানগর যুব মহিলা লীগের ত্রি-বার্ষিক সম্মেলন

Reporter Name
  • Update Time : সোমবার, ৩১ অক্টোবর, ২০২২
  • ১৯৯ Time View

ডেস্ক নিউজ : গাজীপুর মহানগর যুব মহিলা লীগের ত্রি-বার্ষিক সম্মেলন সোমবার বিকেলে শহরের বঙ্গতাজ অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়েছে। সম্মেলনে এডভোকেট আয়েশা আক্তারকে সভাপতি ও আনোয়ারা সরকার আনুকে সাধারণ সম্পাদক করে গাজীপুর মহানগর যুব মহিলা লীগের কমিটি ঘোষণা করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক এমপি। 

গাজীপুর মহানগর যুব মহিলা লীগের যুগ্ম আহবায়ক আনোয়ারা সরকার আনুর সভাপতিত্বে সম্মেলনে আরো উপস্থিত ছিলেন যুব ও ক্রিড়া প্রতিমন্ত্রী মো: জাহিদ আহসান রাসেল এমপি, আওয়ামী লীগের মহিলা বিষয়ক সম্পাদক মেহের আফরোজ চুমকি এমপি, সংরক্ষিত মহিলা সংসদ সদস্য শামছুন নাহার ভূইয়া, যুব মহিলা লীগের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি জাকিয়া পারভীন মনি, গাজীপুর মহানগর আওয়ামী লীগের সভাপতি এডভোকেট আজমত উল্লাহ খান, গাজীপুর মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আতাউল্লাহ মন্ডল, গাজীপুর মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মো: মতিউর রহমান মতি, গাজীপুর সিটি করপোরেশনের ভারপ্রাপ্ত মেয়র আসাদুর রহমান কিরণ প্রমুখ। 

 

 

কিউএনবি/আয়শা/৩১ অক্টোবর ২০২২,খ্রিস্টাব্দ/সন্ধ্যা ৭:২৭

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit