মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ০৪:৩১ অপরাহ্ন
শিরোনাম
ফুলবাড়ীতে বিজিবি কর্তৃক বেসিক ইলেকট্রিক্যাল হাউজ ওয়ারিং প্রশিক্ষণ শেষে সনদপত্র বিতরণ অনুষ্ঠিত॥ মাটিরাঙ্গা জোনের উদ্যোগে অসহায় ব্যক্তিকে ঘর নির্মাণে পাঁচ বান টিন প্রদান। বিএনপির নির্বাচনি ইশতেহার বাস্তবায়নের অঙ্গীকার স্থায়ী কমিটির নতুন ৪ সদস্যের মদ্যপ অবস্থায় গাড়ি চালিয়ে শাস্তি পেলেন ওয়ার্নার আজকের স্বর্ণের দাম: ১৮ আগস্ট ২০২৬ রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল স্থগিত চেয়ে করা রিট খারিজ শিক্ষাব্যবস্থা ব্যাপকভাবে বদলাবে, গুরুত্ব পাবে মূল্যবোধ-ক্রিটিকাল থিংকিং: ববি হাজ্জাজ ৪ দিন আগেই দ্বিতীয় টেস্টের ১ দিনের টিকিট বিক্রি শেষ বাংলাদেশের আর্জেন্টিনা-প্রীতি ১৯৮৬ সালেই টের পেয়েছিলেন ক্যানিজিয়া অপ্রয়োজনীয় খাতে ব্যয় কমানোর চেষ্টা করছে সরকার: প্রধানমন্ত্রী

কোহলির রুমের ভিডিও ফাঁস, জড়িত কারা জানা গেল

Reporter Name
  • Update Time : সোমবার, ৩১ অক্টোবর, ২০২২
  • ২১৪ Time View

স্পোর্টস ডেস্ক : এদিকে, কোহলির রুমের ভিডিও ছড়িয়ে পড়ার পরই ক্রিকেটবিশ্বে তোলপাড় পড়ে যায়। পার্থের ওই হোটেলটির পক্ষ থেকে দুঃখপ্রকাশ করে জানানো হয়েছে, এ ধরনের আচরণ তারা কোনোভাবেই মেনে নেবে না। জানা গেছে, হোটেলের কিছু কর্মী এই কাজটা করেছেন। এরই মধ্যে তাদের চাকরি থেকে বরখাস্ত করা হয়েছে। এমনকী ভিডিওটি সরিয়ে দেয়া হয়েছে সোশ্যাল প্ল্যাটফর্ম থেকে।

হোটেলের পক্ষ থেকে আরও বলা হয়েছে, সমস্যা সমাধানের জন্য অবিলম্বে পদক্ষেপ নেয়া হয়েছে। যারা জড়িত তাদের সরিয়ে দেয়া হয়েছে। তৃতীয় পক্ষের সংস্থার সাহায্য নিয়ে ঘটনাটি তদন্ত করা হচ্ছে। এই ধরনের ঘটনা যাতে আর ভবিষ্যতে না ঘটে, তা নিশ্চিত করা হবে।

সোমবার (৩১ অক্টোবর) সকালে ইনস্টাগ্রামে একটি ভিডিও পোস্ট করেন কোহলি। সেখানে দেখা যায়, কোহলির হোটেল রুমে ঢুকে ভিডিও করছেন কয়েকজন। ভারতীয় ক্রিকেটারের ব্যক্তিগত সামগ্রীর ভিডিও ধারণ করছেন তারা। কোহলির জুতা, জামা-কাপড়, বিছানা থেকে শুরু করে শৌচাগারেরও ভিডিও করা হয়েছে। সেই সময়ই দেখা যায়, কোট-প্যান্ট পরা কয়েকজন রয়েছেন কোহলির রুমে। ধারণা করা হয়, হোটেলেরই কর্মী হতে পারেন তারা।

ইনস্টাগ্রামে ভিডিওটি পোস্ট করে কোহলি লিখেছেন, আমি জানি, ভক্তরা সবসময় তাদের প্রিয় খেলোয়াড়কে দেখে আনন্দ পান, দেখা করতে চান। আমি তাকে সম্মান করি। কিন্তু এই ভিডিও দেখে আমি আতঙ্কিত। যদি আমার হোটেল রুমেই আমার গোপনীয়তা রক্ষা না হয়, তাহলে কোথায় হবে? এই ঘটনায় চরম বিরক্ত হয়ে কোহলি আরও লিখেছেন, এই ধরনের ভালোবাসা আমি চাই না। এভাবে কারও ব্যক্তিগত পরিসরে ঢোকা ঠিক নয়। দয়া করে প্রাইভেসিকে সম্মান করুন। তাদের বিনোদনের পণ্য করে তুলবেন না।

এদিকে কোহলিপত্নী আনুষ্কা শর্মাও এ ঘটনায় ক্ষোভ ঝেড়েছেন। ভিডিওটির স্ক্রিনশর্ট শেয়ার করে আনুষ্কা লিখেছেন, অতীতেও এমন ঘটেছিল, কিন্তু তখন অনেকেই প্রতিবাদ জানায়নি। কিন্তু এটা নিন্দনীয় কাজ। যারা এটা দেখে আর মনে করে, তারকা হলে এমন করা যেতেই পারে, তাদের এটা ভাবা উচিত তারাও এটার অংশ। আনুষ্কার প্রশ্ন, যখন আপনার বেডরুমের ভিডিও এভাবে ধারণ করা হবে তখন কি করবেন? এ ঘটনায় ক্ষুব্ধ অস্ট্রেলিয়ার ক্রিকেটার ডেভিড ওয়ার্নার। তিনি লিখেছেন, ‘এটা খুব বিরক্তিকর ঘটনা। মেনে নেয়া যায় না।’

 

 

কিউএনবি/আয়শা/৩১ অক্টোবর ২০২২,খ্রিস্টাব্দ/সন্ধ্যা ৬:৪৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit