বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০৮:১১ অপরাহ্ন
শিরোনাম
চীন ও যুক্তরাষ্ট্র ‘প্রতিদ্বন্দ্বী না হয়ে অংশীদার’ হওয়া উচিত : শি জিনপিং অস্ট্রেলিয়া সরকারের ওয়েবসাইট হ্যাক করেছে ওপেনএআই জাতিসংঘ অকার্যকর সংস্থা: আর্জেন্টিনার প্রেসিডেন্ট সাফের আগে ইন্দোনেশিয়া সফরে জয়ের প্রত্যাশা জামালের গোপালগঞ্জে প্রতিপক্ষের হামলায় ছাত্র নিহত বাংলাদেশ-রাশিয়ার সাংস্কৃতিক সহযোগিতা বাড়াতে সমঝোতা স্মারক সই ৫১তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ, নিয়োগ পাবেন ৫ হাজার চিকিৎসক ১১ অঞ্চলে ঝোড়ো হাওয়াসহ বৃষ্টির পূর্বাভাস চীনকে দীর্ঘস্থায়ী রাষ্ট্রীয় মদদপুষ্ট সাইবার হুমকি হিসেবে চিহ্নিত করল নিউজিল্যান্ড নিরাপদ ও টেকসই ভবিষ্যৎ গড়তে বিশ্বনেতাদের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান

ঠান্ডা আর তিক্ত স্বাদের নাগরমোথাকে কি চিনেন?

Reporter Name
  • Update Time : সোমবার, ৩১ অক্টোবর, ২০২২
  • ১২৬ Time View

লাইফ ষ্টাইল ডেস্ক : ঠান্ডা আর তিক্ত স্বাদের নাগরমোথা উদ্ভিদটিতে সাধারণত ফুল আসে জুলাই মাসে। আর এতে ফল আসে ডিসেম্বরের শেষ দিকে। আয়ুর্বেদ শাস্ত্রে, নাগরমোথার উপকারিতার কথা উল্লেখ রয়েছে। এর এত ভেষজগুণ যে বলে শেষ করা যাবে না। ক্বাথ, রস বা চূর্ণ করে চিকিৎসা শাস্ত্রে এই উদ্ভিদকে ব্যবহার করা হয়।

শুকনো কাশি, শ্বাসকষ্টের সমস্যা, অতিরিক্ত পিপাসা পাওয়া, জ্বর, দাঁত ও মাড়ির বিভিন্ন রোগ, চোখের দৃষ্টিগত সমস্যা, টিবি বা যক্ষ্মা রোগ, বমি বমি ভাব, হজমে সমস্যা, পেটের নানা পীড়া, ডায়রিয়া বা ক্ষুধামন্দায় নাগরমোথা সেবন করা যায়।

যাদের কৃমি সমস্যা আছে, কলেরা বা জন্ডিসের সমস্যায় ভুগছেন, গনোরিয়া, সিফিলিস কিংবা মৃগী রোগের মতো জটিল রোগে ভুগছেন তারা নিয়মিত নাগরমোথা সেবন করতে পারেন।

রক্তে কোলেস্টেরল ও পিত্তের সমস্যা, পাইলস,মাথা ব্যথা, হৃদ্‌রোগ, কুষ্ঠরোগ এবং মূত্রনালির সমস্যাতেও এই রস কার্যকর। হঠাৎ কোনো পোকামাকড়ের কামড়ের ব্যথা থেকে মুক্তি পেতেও এর রস দারুণ কাজ করে।

এ ছাড়া যে কোনো ক্ষত বা ব্রণের দাগ থেকে নিস্তার পেতে বাহ্যিকভাবে এর রস ব্যবহার করতে পারেন। তবে খেয়াল রাখবেন, দৈনিক ৫ গ্রাম চূর্ণ কিংবা ২০ মিলি রস বা ক্বাথের চেয়ে বেশি সেবন করা একদমই উচিত নয়।

 

 

কিউএনবি/আয়শা/৩১ অক্টোবর ২০২২,খ্রিস্টাব্দ/সন্ধ্যা ৬:৩৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit