রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০২:২৫ পূর্বাহ্ন
শিরোনাম
বৃষ্টি ও তাপমাত্রা নিয়ে আবহাওয়া অফিসের নতুন বার্তা শৈশবের স্বপ্ন পূরণ, সিন্ধু পুলিশের বিশেষ দায়িত্বে আফ্রিদি জ্বালানি সংকট নিয়ে প্রধানমন্ত্রীর দুঃখ প্রকাশ সৌদিকে ৫ বিলিয়ন ডলারের আধুনিক অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র দুর্গাপুরে শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারীর আবির্ভাব দিবস পালিত পাকিস্তান ক্রিকেটে বড় পরিবর্তন, শঙ্কায় বাবরের অধিনায়কত্ব ফুলবাড়ীর দৌলতপুরে বাড়ীতে ঢুকে লুটপাট ও মারপিট, থানায় অভিযোগ॥ অনিয়ম-দুর্নীতি ও স্বেচ্ছাচারিতার অভিযোগ ফুলবাড়ীর কাজিহাল ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের বিরুদ্ধে ১১ সদস্যের অনাস্থা পাহাড়ে সিন্ডিকেট চক্র কর্তৃক উজাড় হচ্ছে বনাঞ্চল; রাঙামাটিতে সাড়ে ৩ হাজার ঘনফুট কাঠ জব্দ নিরাপত্তা জোরদার করণে নওগাঁ শহরে এআই ক্যামেরা

কঠিন রোগে আক্রান্ত হয়েছেন সামান্থা!

Reporter Name
  • Update Time : সোমবার, ৩১ অক্টোবর, ২০২২
  • ১০৮ Time View

বিনোদন ডেস্ক :  মনোজ বাজপেয়ীর সঙ্গে ফ্যামিলি ম্যান দ্বিতীয় সিজনে অভিনয় করে উপমহাদেশের দর্শকদের নজরে আসেন সামান্থা। এরপর ‘পুষ্পা’ ছবিতে একটি গানে তাঁর পারফরম্যান্সই তাঁকে তুলে এনেছিল আলোচনার কেন্দ্রবিন্দুতে।  

দক্ষিণী ছবির মতোই বলিউডে তাঁকে দেখার জন্য উদগ্রীব দর্শক। সম্প্রতি মুক্তি পেয়েছে তাঁর আগামী ছবি ‘যশোদা’র ট্রেলার।

কিন্তু এরই মাঝে মনখারাপের খবর জানালেন অভিনেত্রী। মায়োসাইটিসে আক্রান্ত তিনি। বেশ কয়েকদিন ধরেই অসুস্থ তিনি। ইনস্টাগ্রামে নিজেই জানালেন বিষয়টি।

 
হাসপাতালের বিছানা অর্ধশোয়া অভিনেত্রী নিজের এমন একটি ছবি দিয়ে লিখেছেন, ‘যশোদা ট্রেলার দেখে আপনারা যা প্রতিক্রিয়া দিয়েছেন তাতে আমি উচ্ছ্বসিত। আপনাদের সঙ্গে আমার যে ভালোবাসার সম্পর্ক, এটা তারই প্রতিফলন আর এটাই আমার জীবনের অনন্ত চ্যালেঞ্জ অতিক্রম করতে শক্তি যোগান দেয়। কিছু মাস আগেই আমার শরীরে একটি অটোইমিউন কন্ডিশন ধরা পড়ে, যার নাম মায়োসাইটিস।  সামান্থা লিখেছেন, সুস্থ হওয়ার পরই আমি এই খবর জানাব আশা করেছিলাম। কিন্তু আমি যতটা সময় ভেবেছিলাম, সুস্থ হতে তার থেকে একটু বেশি সময় লাগবে। ধীরে ধীরে আমি বুঝতে পারছি যে, আমাদের সবসময় শক্তিশালী থাকার দরকার নেই। কখনও কখনও এই যে অসুবিধার সঙ্গে আমি লড়ছি, তারও দরকার আছে। চিকিৎসকেরা আত্মবিশ্বাসী যে আমি খুব তাড়াতাড়ি পুরোপুরি সুস্থ হয়ে উঠব। শারীরিকভাবে ও মানসিকভাবে ভালোদিন, খারাপদিন পার করে এসেছি। যখন মনে হচ্ছিল যে আর একদিনও আমি এই পরিস্থিতি সহ্য করতে পারব না, সেই সময়ও পেরিয়ে গেছে। এখন প্রতিদিন মনে হয়, সুস্থ হওয়ার দিকে আরও এক কদম এগোলাম। এটাও পার হয়ে যাবে। ‘

কী এই রোগের লক্ষণ-

১) বসা অবস্থা থেকে উঠে দাঁড়াতে অসুবিধা

২) সিঁড়ি দিয়ে উঠতে সমস্যা

৩) হাত তুলতে অসুবিধা

৪) কিছুক্ষণ হাঁটার বা দাঁড়ানোর পরেই ক্লান্তি

৫) শ্বাস নিতে সমস্যা

৬) পেশীতে ব্যথা

৭) চোখের পাতা, কনুই, হাতের পায়ের গাঁট, ও হাঁটুতে লাল ও বেগুনী রঙের ব়্যাশ।

প্রসঙ্গত, সম্প্রতি প্রকাশ্যে এসেছে তাঁর আগামী ছবি ‘যশোদা’র ট্রেলার। আগামী ১১ নভেম্বর বড়পর্দায় মুক্তি পাবে ‘যশোদা’।

সূত্র- জিনিউজ, ইনস্টাগ্রাম, ওয়েবসাইট

 

 

কিউএনবি/আয়শা/৩১ অক্টোবর ২০২২,খ্রিস্টাব্দ/সন্ধ্যা ৬:৩৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit