মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬, ০৭:১৫ পূর্বাহ্ন
শিরোনাম
যুক্তরাষ্ট্রের পক্ষে সেনা পাঠাবে না যুক্তরাজ্য ইরানের বিদ্যুৎ স্থাপনা-খার্গ দ্বীপ সম্পূর্ণরূপে ধ্বংসে ট্রাম্পের হুমকি সংসদে হাসনাত ভুল স্বীকারের পর যা বললেন সালাহউদ্দিন সম্প্রচার চুক্তি বাতিল, বাংলাদেশে দেখা যাবে না আইপিএল যুক্তরাষ্ট্রের সাথে বাণিজ্য চুক্তি বাতিলের দাবীতে দুর্গাপুরে বিক্ষোভ সমাবেশ আটোয়ারীতে মাসিক সমন্বয় সভা ও আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত নোয়াখালীতে মাদক দ্বন্দ্বে তরুণ খুন, গ্রেপ্তার ৮ নতুন ছবির ঘোষণা সালমানের, মুক্তি ঈদে ইরান কেন হরমুজের ওপর পূর্ণ সার্বভৌমত্ব চাচ্ছে, শুধুই কি রাজস্ব নাকি অন্য কিছু ঢাবির চারুকলা অনুষদে বাংলা নববর্ষ উদযাপনের প্রস্তুতি শুরু

টাইগাররা আরেকটি ম্যাচ জিতলেই খুশি বিসিবি সভাপতি

Reporter Name
  • Update Time : সোমবার, ৩১ অক্টোবর, ২০২২
  • ১৩৩ Time View

স্পোর্টস ডেস্ক : চলতি টি-টোয়েন্টি বিশ্বকাপে সেমির লড়াইয়ে এখনো ভালোভাবেই টিকে আছে বাংলাদেশ। সুপার টুয়েলভে বাংলাদেশের সামনে আর দুটি ম্যাচ বাকি। সেমিফাইনালে যেতে পারলে সেই ম্যাচ সংখ্যা বাড়বে। পরবর্তী দুই প্রতিপক্ষ ভারত আর পাকিস্তানকে হারালেই টিকিট কনফার্ম। তবে টাইগাররা আরেকটি ম্যাচ জিতলেই খুশি বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন। 

সাংবাদিকদের সঙ্গে আলাপকালে গতকাল রবিবার বিসিবি সভাপতি বলেন, ‘আমাদের তিনটা ম্যাচ জেতা উচিত, টুর্নামেন্ট শুরুর আগে বলেছিলাম তিনটা ম্যাচ জিতলেই আমি খুশি। দুইটা হয়েছে, আর একটা ম্যাচ বাকি আছে। একটা কথা মনে রাখতে হবে, এই ফরম্যাটে নামিবিয়া, স্কটল্যান্ড, আয়ারল্যান্ড, জিম্বাবুয়ে ওরা প্রত্যেকেই শক্তিশালী। ওরা পাকিস্তানকে হারিয়েছে, ইংল্যান্ড হেরে গেছে, এগুলো তো অবিশ্বাস্য। এই ফরম্যাটটাই এ রকম। ওরা এই ফরম্যাটেই শুধু খেলে। তাই ওদের সাথে খেলাকে হালকা করে নেওয়ার কিছু নেই।’

এর আগে ২০০৭ সালে টি-টোয়েন্টি বিশ্বকাপের মূল পর্বে একমাত্র জয় পেয়েছিল বাংলাদেশ। তারপর ১৫ বছরের অপেক্ষা। এবারের আসরের সুপার টুয়েলভে তারা হারিয়ে দিল নেদারল্যান্ডস আর জিম্বাবুয়েকে। পরিসংখ্যান বিচারে এটাই বাংলাদেশের সফলতম টি-টোয়েন্টি বিশ্বকাপ। বাকি দুই ম্যাচের একটায় জিতলেই খুশি হবেন পাপন।

কিউএনবি/অনিমা/৩১ অক্টোবর ২০২২,খ্রিস্টাব্দ/সন্ধ্যা ৬:০১

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

March 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
2425262728  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit