মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬, ০১:৫৯ অপরাহ্ন
শিরোনাম
মার্কিন বাহিনীকে সরানোর এটাই সময়, সৌদি আরবকে ইরানের পররাষ্ট্রমন্ত্রী ফিলিং স্টেশনে নিরাপত্তাসহ যে ৮ দাবি জানাল পাম্প ব্যবসায়ীরা ৪৭তম বিসিএসের লিখিত পরীক্ষার ফল প্রকাশের সময় জানাল পিএসসি জ্বালানি তেলের নতুন দাম নির্ধারণ আজ স্ত্রী বাবার বাড়ি, প্রেমিকাকে ডেকে এনে হত্যা করে থানায় গেলেন যুবক যুক্তরাষ্ট্রের পক্ষে সেনা পাঠাবে না যুক্তরাজ্য ইরানের বিদ্যুৎ স্থাপনা-খার্গ দ্বীপ সম্পূর্ণরূপে ধ্বংসে ট্রাম্পের হুমকি সংসদে হাসনাত ভুল স্বীকারের পর যা বললেন সালাহউদ্দিন সম্প্রচার চুক্তি বাতিল, বাংলাদেশে দেখা যাবে না আইপিএল যুক্তরাষ্ট্রের সাথে বাণিজ্য চুক্তি বাতিলের দাবীতে দুর্গাপুরে বিক্ষোভ সমাবেশ

দেশ মহাবিপর্যয়ে, সরকারকে পদত্যাগ করতে হবে : আ স ম রব

Reporter Name
  • Update Time : সোমবার, ৩১ অক্টোবর, ২০২২
  • ২০৫ Time View

ডেস্ক নিউজ : ডাকসুর সাবেক ভিপি ও জেএসডি সভাপতি আ স ম আবদুর রব বলেছেন, অর্থনৈতিকভাবে দেশ আজ ভয়ঙ্কর সংকটে নিপতিত। সরকারের অপরিকল্পিত ও যথেচ্ছ ব্যবহারের কারণে বৈদেশিক মুদ্রার রিজার্ভ আগামী তিন মাস পর বড় সংকটে পড়তে যাচ্ছে। ক্রমবর্ধমান মুদ্রাস্ফীতি, বেকারত্ব, তীব্র জ্বালানি সংকট ও নিরব দুর্ভিক্ষে দেশ চরম আর্থিক দুরবস্থায় নিপতিত হয়েছে। তথাকথিত উন্নয়নের নামে উচ্চাভিলাষী মেগা প্রজেক্ট গ্রহন, ঋণখেলাপের ভারে ব্যাংকিং ব্যবস্থার ধ্বংস সাধন, জ্বালানি খাতে লুটপাটের প্রতিযোগিতা এবং মুদ্রা পাচারে সরকারের সংশ্লিষ্টতাসহ সীমাহীন দুর্নীতি ও অপশাসন এই অত্যাসন্ন রাষ্ট্রীয় অর্থনৈতিক মহাবিপর্যয়ের কারণ।

অভাবনীয় এই অর্থনৈতিক বিপর্যয় ও ভয়ঙ্কর দুর্যোগের পূর্বেই সরকারকে পদত্যাগ করতে হবে। এতো বড় জাতীয় সংকট কোন একক দলের পক্ষে মোকাবিলা করা সম্ভব হবে না। এ বিষয়ে শ্রম, কর্ম ও পেশাজীবীসহ সকলের জাতীয় ঐক্য অপরিহার্য। জেএসডির সুবর্ণজয়ন্তী উৎসব উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি পূর্ব সমাবেশে আ স ম আবদুর রব এসব কথা বলেন। তিনি বলেন, বিদ্যমান শাসনব্যবস্থা দিয়ে গণমুখী রাষ্ট্র ব্যবস্থা প্রবর্তন করা সম্ভব হবে না। রাষ্ট্র ক্ষমতায় শ্রমজীবী কর্মজীবী পেশাজীবী মানুষের প্রতিনিধিত্ব অনিবার্য হয়ে উঠেছে।

অংশীদারিত্বমূলক শাসনব্যবস্থা প্রবর্তন করার মধ্যদিয়ে বাঙালি জাতীয়তাবাদকে আরও বিকশিত করতে হবে। সরকারের পতন, সংবিধান সংস্কার ও রাষ্ট্র রূপান্তরের সংগ্রামের মধ্যদিয়ে জেএসডিকে কাঙ্ক্ষিত স্বপ্ন বাস্তবায়ন করতে হবে। র‌্যালি পূর্ব সমাবেশে দলের কার্যকরী সভাপতি সিরাজ মিয়া, সহ-সভাপতি তানিয়া রব, কার্যকরী সাধারণ সম্পাদক শহীদ উদ্দিন মাহমুদ স্বপন, যুগ্ম-সাধারণ সম্পাদক কামাল উদ্দিন পাটোয়ারীসহ দলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।

 

 

কিউএনবি/আয়শা/৩১ অক্টোবর ২০২২,খ্রিস্টাব্দ/বিকাল ৫:৫০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

March 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
2425262728  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit