রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০২:২৪ পূর্বাহ্ন
শিরোনাম
বৃষ্টি ও তাপমাত্রা নিয়ে আবহাওয়া অফিসের নতুন বার্তা শৈশবের স্বপ্ন পূরণ, সিন্ধু পুলিশের বিশেষ দায়িত্বে আফ্রিদি জ্বালানি সংকট নিয়ে প্রধানমন্ত্রীর দুঃখ প্রকাশ সৌদিকে ৫ বিলিয়ন ডলারের আধুনিক অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র দুর্গাপুরে শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারীর আবির্ভাব দিবস পালিত পাকিস্তান ক্রিকেটে বড় পরিবর্তন, শঙ্কায় বাবরের অধিনায়কত্ব ফুলবাড়ীর দৌলতপুরে বাড়ীতে ঢুকে লুটপাট ও মারপিট, থানায় অভিযোগ॥ অনিয়ম-দুর্নীতি ও স্বেচ্ছাচারিতার অভিযোগ ফুলবাড়ীর কাজিহাল ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের বিরুদ্ধে ১১ সদস্যের অনাস্থা পাহাড়ে সিন্ডিকেট চক্র কর্তৃক উজাড় হচ্ছে বনাঞ্চল; রাঙামাটিতে সাড়ে ৩ হাজার ঘনফুট কাঠ জব্দ নিরাপত্তা জোরদার করণে নওগাঁ শহরে এআই ক্যামেরা

টম হার্ডির ‘ভেনম-৩’ আসছে

Reporter Name
  • Update Time : সোমবার, ৩১ অক্টোবর, ২০২২
  • ১৫৪ Time View

বিনোদন ডেস্ক : হলিউডের জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজি ‘ভেনম’ এর তৃতীয় চলচ্চিত্র আসতে চলেছে। অ্যান্টি-হিরো মুভি ‘ভেনম’-এর প্রথম দুটি সিনেমার লেখক ও প্রযোজক কেলি মার্সেল এবার ফ্র্যাঞ্চাইজির তৃতীয় সিনেমাটির পরিচালক হিসেবেও দায়িত্ব নিতে যাচ্ছেন। 

যুক্তরাষ্ট্রের গণমাধ্যম ডেডলাইনের এক প্রতিবেদনে বলা হয়েছে, ‘ভেনম’ খ্যাত টম হার্ডি সিনেমাটির প্রধান ভূমিকায় অভিনয় করবেন। মার্সেল এবং হার্ডি যৌথভাবে সিনেমাটি প্রযোজনা করবেন।

এটির চিত্রনাট্য লিখছেন মার্সেল এবং এতে সহযোগিতা করছেন হার্ডি।

‘ডেডলাইন’ এর খবরে বলা হয়, সিনেমাটির প্লট সম্পর্কে এখনো কিছু জানা যায়নি। আগের চলচ্চিত্রগুলো থেকে এবার টম হার্ডির সঙ্গে কারা যোগ দেবেন, মার্ভেল ইউনিভার্স বা সনি পিকচার্সের কোন চরিত্র এই সিনেমাতে যোগ দেবে, সেই সম্পর্কেও কোনো তথ্য পাওয়া যায়নি। তবে এটি নিশ্চিত যে তৃতীয় কিস্তিতে প্রাণঘাতী ভেনম রূপে ‘রক্ষক’ হিসেবেই ফিরতে যাচ্ছেন হার্ডি। ভেনমের আগের দুটি চলচ্চিত্র বক্স অফিসে বিশ্বব্যাপী ১.৩৬ বিলিয়ন আয় করেছিল। স্পাইডারম্যানের পরে সনি পিকচার্সের সবচেয়ে জনপ্রিয় চরিত্র ভেনম।

টম হার্ডি এই বছরের শুরুর দিকে সামাজিক যোগাযোগ মাধ্যমে ঘোষণা করেছিলেন যে ভেনম-৩ আসবে। ভেনমের স্ক্রিপ্ট লেখায় ফিরছেন মার্সেল। তারা দুজনেই গল্পটি তৈরি করছেন।

ভেনমের মুক্তিপ্রাপ্ত দুটি চলচ্চিত্রের প্রথমটি পরিচালনা করেছিলেন রুবেন ফ্লেশার এবং ২০২১ সালে মুক্তিপ্রাপ্ত ‘ভেনম: লেট দেয়ার বি কার্নেজ’ পরিচালনা করেছিলেন অ্যান্ডি সার্কিস। তবে ভেনমের যাত্রার শুরু থেকেই ছিলেন মার্সেল। ভেনমের জগতের সাথে বিশেষভাবেই জড়িত তিনি। 

সূত্র : ডেডলাইন

কিউএনবি/অনিমা/৩১ অক্টোবর ২০২২,খ্রিস্টাব্দ/বিকাল ৫:৪৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit