রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০২:২৫ পূর্বাহ্ন
শিরোনাম
বৃষ্টি ও তাপমাত্রা নিয়ে আবহাওয়া অফিসের নতুন বার্তা শৈশবের স্বপ্ন পূরণ, সিন্ধু পুলিশের বিশেষ দায়িত্বে আফ্রিদি জ্বালানি সংকট নিয়ে প্রধানমন্ত্রীর দুঃখ প্রকাশ সৌদিকে ৫ বিলিয়ন ডলারের আধুনিক অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র দুর্গাপুরে শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারীর আবির্ভাব দিবস পালিত পাকিস্তান ক্রিকেটে বড় পরিবর্তন, শঙ্কায় বাবরের অধিনায়কত্ব ফুলবাড়ীর দৌলতপুরে বাড়ীতে ঢুকে লুটপাট ও মারপিট, থানায় অভিযোগ॥ অনিয়ম-দুর্নীতি ও স্বেচ্ছাচারিতার অভিযোগ ফুলবাড়ীর কাজিহাল ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের বিরুদ্ধে ১১ সদস্যের অনাস্থা পাহাড়ে সিন্ডিকেট চক্র কর্তৃক উজাড় হচ্ছে বনাঞ্চল; রাঙামাটিতে সাড়ে ৩ হাজার ঘনফুট কাঠ জব্দ নিরাপত্তা জোরদার করণে নওগাঁ শহরে এআই ক্যামেরা

আমাকে মারতে কালোজাদু করা হয়েছিল : তনুশ্রী

Reporter Name
  • Update Time : সোমবার, ৩১ অক্টোবর, ২০২২
  • ১৭৯ Time View

বিনোদন ডেস্ক : বলিউড নিয়ে ফের বিস্ফোরক মন্তব্য করেছেন অভিনেত্রী তনুশ্রী দত্তা। সম্প্রতি এক সাক্ষাৎকারে তাকে নিয়ে গভীর ষড়যন্ত্র চলছে বলে জানান তিনি। প্রাণে মারতে কালোজাদুও করা হয়েছে বলে অভিযোগ এনেছেন এই অভিনেত্রী। সামনে এনেছেন তার সঙ্গে ঘটে যাওয়া বেশকিছু ঘটনা। যেকারণে সন্দেহ আরও গভীর হয়ে বলে দাবি করেছেন অভিনেত্রী।

তনুশ্রীর কথায়, ‘আমি ভেঙেছি, মচকেছি, কিন্তু শেষ হয়ে যাইনি। ‘২০১৮ সালের আগে পর্যন্ত সবকিছু ঠিকঠাকই ছিল। ২০২০ সেপ্টেম্বরে যখন দেশে ফিরলাম, তখন বেশকিছু ছবিতেও সই করি। সব ঠিকঠাকই এগোচ্ছিল। সমস্যার সূত্রপাত ২০২১-এর এপ্রিল থেকে। আমার কাজ, মানসিক শান্তি, শরীর সবকিছু শেষ করে দেওয়ার জন্য চক্রান্ত শুরু হলো। নাম বলতে চাই না, তবে আমার কিছু বন্ধু, পরিচিতরাই এর সঙ্গে যুক্ত। বুঝতে পেরেছি, কারণ আমার করা কিছু ওয়াটসআপ চ্যাটই গ্রুপে গ্রুপে ফরওয়ার্ড করে দেওয়া হচ্ছিল। কিছু অপরাধ জগতের লোকজনকের আমার বিরুদ্ধে কাজে লাগানো হচ্ছিল।’

অভিনেত্রী জানিয়েছেন, তিনি যখন ভারতের উজ্জয়িনীতে গিয়েছিলেন সেখানে এক সাধু তাকে অনেক কথা বলেছিলেন। তনুশ্রীর বলেন, ওই সাধু আমায় জানান, মহারাষ্ট্রের একটি জায়গায় আমাকে মারতে কালোজাদু করা হচ্ছে। তখন খুব ঠিকভাবে বুঝতে পারিনি, তবে কিছু একটা যে চলছে সেটা বুঝে ছিলাম। আর এরপরই উজ্জয়িনীতে ব্রেকফেল হয়ে দুর্ঘটনা ঘটল। খাবারে বিষ মিশিয়ে দেওয়ার মতো ষড়যন্ত্র হয়।’ 

অভিনেত্রীর কথায়, বলিউডের অন্ধকার দিন চলছে, তবে তিনি আশাবাদী এই অন্ধকার একদিন সরে যাবে। তনুশ্রী স্বীকার করে নেন, যে তিনি সেই সময় ভীষণই ভীত হয়ে পড়েছিলেন। তবে তিনি হাল ছাড়তে নারাজ। এর আগে তার বিরুদ্ধে ষড়যন্ত্রকারী হিসেবে নানা পাটেকরের নাম নিয়েছিলেন তনুশ্রী দত্ত।  

২০১৮ সালে মি-টু নিয়ে প্রথমবার সরব হয়েছিলেন তনুশ্রী দত্ত। তারপরই বলিউডে ঝড় ওঠে। তার অভিযোগের তালিকায় ছিল গণেশ আচার্য, বিবেক অগ্নিহোত্রীর নাম।

সূত্র: জিনিউজ

 

 

কিউএনবি/আয়শা/৩১ অক্টোবর ২০২২,খ্রিস্টাব্দ/বিকাল ৫:২১

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit