বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১২:২০ পূর্বাহ্ন
শিরোনাম
‘ইশ! যদি সত্যিই জাদুকর হতাম!’ — যে আফসোস নিয়ে বিদায় বললেন মেসি সিন্ধু নদীর পানি চুক্তি বাতিল করা যাবে না: আন্তর্জাতিক আদালতের রায়ে স্বস্তিতে পাকিস্তান ‘পানিকে অস্ত্র হিসেবে ব্যবহার করা যাবে না’ প্রকাশ্যে থুতু ফেললে ১০০, প্রস্রাবে ২০০ জরিমানা হামে শিশু মৃত্যু: ইউনূসসহ ছয়জনের বিরুদ্ধে ক্ষতিপূরণে রুল হরমুজে সৌদি আরবের তেলবাহী দুই জাহাজে হামলা চৌগাছায় বিএনপি’র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে  র‍্যালী ও  আলোচনা সভা ৬ দিনে ১০০টিরও বেশি উদ্ধার অভিযান চালিয়েছেন নেপালের এই নারী পাইলট হরমুজে দুই সুপারট্যাংকারে হামলা, ফের ঊর্ধ্বমুখী জ্বালানি তেলের বাজার বনবিভাগ গাছ না কাটাতে চৌগাছায় ৩৩ কেভি লাইনের নির্মাণ কাজ বন্ধ

শাশুড়িকে হত্যার দায়ে পুত্রবধূর যাবজ্জীবন

Reporter Name
  • Update Time : সোমবার, ৩১ অক্টোবর, ২০২২
  • ৩১৬ Time View

ডেস্ক নিউজ : সিরাজগঞ্জের সলঙ্গায় শাশুড়িকে শ্বাসরোধে হত্যার দায়ে অজিরন বেগম (৩৯) নামের এক নারীকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে ১০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরো এক বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। 

সোমবার দুপুরে সিরাজগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতের বিচারক ফজলে খোদা মো. নাজির এ রায় প্রদান করেন। বিষয়টি নিশ্চিত করেছেন আদালতের পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট আব্দুর রহমান। 

দন্ডপ্রাপ্ত নজিরন বেগম সিরাজগঞ্জের সলঙ্গা থানার নাইমুড়ী গ্রামের শাহ আলমের স্ত্রী ও একই থানার গুদারচর গ্রামের মৃত শাকের প্রামাণিকের মেয়ে। মামলা সূত্রে জানা যায়, নাইমুড়ী গ্রামের সাখাওয়াত হোসেনের ছেলে শাহ আলমের সঙ্গে নজিরন বেগমের বিবাহ হওয়ার পর থেকেই শাশুড়ি আমেনা বেগমের সঙ্গে ঝগড়া-বিবাদ লেগেই থাকত। ২০০৯ সালের ১৪ সেপ্টেম্বর সারাদিন বউ-শাশুড়ির ঝগড়া হয়। একই দিনে বাড়িতে কেউ না থাকার সুযোগে নজিরন তার শাশুড়ি আমেনা বেগমকে শ্বাসরোধে হত্যা করেন। এ ঘটনায় শ্বশুর সাখাওয়াত হোসেন বাদী হয়ে মামলা দায়ের করেন। ১৫ জনের সাক্ষ্যগ্রহণ শেষে অভিযোগ প্রমাণিত হওয়ায় বিচারক এ রায় প্রদান করেন।

কিউএনবি/অনিমা/৩১ অক্টোবর ২০২২,খ্রিস্টাব্দ/বিকাল ৪:২৭

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit