মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬, ১২:২৪ অপরাহ্ন

দিনের একমাত্র ম্যাচে মাঠে নামল অস্ট্রেলিয়া-আয়ারল্যান্ড

Reporter Name
  • Update Time : সোমবার, ৩১ অক্টোবর, ২০২২
  • ১১৪ Time View

স্পোর্টস ডেস্ক : অস্ট্রেলিয়ায় চলমান টি-টোয়েন্টি বিশ্বকাপে আজ সোমবার একটিমাত্র ম্যাচ অনুষ্ঠিত হচ্ছে। ব্রিসবেনে অনুষ্ঠিত ‘গ্রুপ-১’ এর সেই ম্যাচে টস জিতে স্বাগতিক অস্ট্রেলিয়াকে ব্যাটিংয়ে আমন্ত্রণ জানিয়েছে আয়ারল্যান্ড। বাংলাদেশ সময় দুপুর ২টায় শুরু হয়েছে ম্যাচটি।

টস জিতে ফিল্ডিং বেছে নিয়ে আইরিশরা যে ভুল করেনি, তার প্রমাণ মিলেছে তৃতীয় ওভারেই।

ব্যারি ম্যকার্থির বলে মার্ক অ্যাডাইরের হাতে ধরা পড়েছেন ডেভিড ওয়ার্নার। আউট হওয়ার আগে তার সংগ্রহ ৭ বলে ৩ রান। উইকেটে এসেছেন মিচেল মার্শ। এই রিপোর্ট লেখা পর্যন্ত অজিদের সংগ্রহ ৩.১ ওভারে ১ উইকেটে ১৫ রান।

অস্ট্রেলিয়া একাদশ : ডেভিড ওয়ার্নার, অ্যারন ফিঞ্চ (অধিনায়ক), মিচেল মার্শ, গ্লেন ম্যাক্সওয়েল, মার্কাস স্টয়নিস, টিম ডেভিড, ম্যাথু ওয়েড (উইকেটকিপার), মিচেল স্টার্ক, প্যাট কামিন্স, অ্যাডাম জাম্পা, জস হ্যাজেলউড।

আয়ারল্যান্ড একাদশ : পল স্টারলিং, অ্যান্ডি বালবিরিনি, লরকান টাকার, হ্যারি টেক্টর, কার্টিস ক্যাম্ফার, জর্জ ডকরেল, গ্যারেথ ডেলানি, মার্ক অ্যাডাইর, ব্যারি ম্যাকার্থি, ফিন হ্যান্ড, জশ লিটল।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

March 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
2425262728  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit