রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৬:১৫ পূর্বাহ্ন
শিরোনাম
বৃষ্টি ও তাপমাত্রা নিয়ে আবহাওয়া অফিসের নতুন বার্তা শৈশবের স্বপ্ন পূরণ, সিন্ধু পুলিশের বিশেষ দায়িত্বে আফ্রিদি জ্বালানি সংকট নিয়ে প্রধানমন্ত্রীর দুঃখ প্রকাশ সৌদিকে ৫ বিলিয়ন ডলারের আধুনিক অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র দুর্গাপুরে শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারীর আবির্ভাব দিবস পালিত পাকিস্তান ক্রিকেটে বড় পরিবর্তন, শঙ্কায় বাবরের অধিনায়কত্ব ফুলবাড়ীর দৌলতপুরে বাড়ীতে ঢুকে লুটপাট ও মারপিট, থানায় অভিযোগ॥ অনিয়ম-দুর্নীতি ও স্বেচ্ছাচারিতার অভিযোগ ফুলবাড়ীর কাজিহাল ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের বিরুদ্ধে ১১ সদস্যের অনাস্থা পাহাড়ে সিন্ডিকেট চক্র কর্তৃক উজাড় হচ্ছে বনাঞ্চল; রাঙামাটিতে সাড়ে ৩ হাজার ঘনফুট কাঠ জব্দ নিরাপত্তা জোরদার করণে নওগাঁ শহরে এআই ক্যামেরা

বিয়ের আগে মা হওয়ায় আপত্তি নেই জয়া বচ্চনের

Reporter Name
  • Update Time : সোমবার, ৩১ অক্টোবর, ২০২২
  • ১৯৭ Time View

বিনোদন ডেস্ক : অভিনয় জগত থেকে দূরেই থাকতে চান অমিতাভ বচ্চন ও জয়া বচ্চনের মেয়ে শ্বেতা বচ্চনের অর্থাৎ অমিতাভ-জয়ার নাতনি নভ্যা নভেলি। ব্যবসা থেকে শুরু করে সোশ্যাল ওয়ার্কেই থাকতে চান তিনি। তবে সম্প্রতি নিজের একটি পডকাস্ট খুলেছেন নভ্যা।

সেই পডকাস্টের নাম ‘What The Hell Navya’। প্রথম এপিসোডেই নভ্যার শোয়ে হাজির জয়া বচ্চন ও শ্বেতা বচ্চন। সেখানে নানা বিষয়েই ব্যক্তিগত মতামত প্রকাশ করতে দেখা যায় জয়া বচ্চনকে। কথায় কথায় অভিনেত্রী বলেন, যদি নভ্যা বিয়ে না করেই সন্তান জন্ম দিতে চান সেই বিষয়ে তার কোনও আপত্তি নেই।

জয়া বলেন, ‘আমাদের সময়ে আমরা কোনও এক্সপেরিমেন্ট করতে পারতাম না। সম্পর্ক শুধুমাত্র ভালোবাসা, খোলা বাতাস আর মানিয়ে নেওয়ার উপর নির্ভর করে না। লোকে হয়তো আমার কথা শুনে প্রতিবাদ করবে কিন্তু শারীরিক আকর্ষণ ও সামঞ্জস্যও জরুরি।’ 

তিনি আরও বলেন, ‘আমাদের সময়ে পরীক্ষা নিরীক্ষার কোনও সুযোগ ছিল না, কিন্তু এখন আছে যখন তাহলে ওরা করবে না কেন? কারণ এটাও দীর্ঘ সম্পর্কের জন্য জরুরি। যদি শারীরিক সম্পর্ক ঠিক না হয় তাহলে সেই সম্পর্ক বেশিদূর গড়াবে না। এটা খুবই গুরুত্বপূর্ণ।’

বর্ষিয়ান অভিনেত্রী বলেন, ‘এটা খুবই দুর্ভাগ্যজনক কিন্তু নয়া প্রজন্ম, আমাদের জেনারেশন তো ভাবতেও পারত না, এমনকী শ্বেতার জেনারেশনও, কিন্তু নভ্যার জেনারেশনের দৃষ্টিভঙ্গিই আলাদা কিন্তু তারাও এই শারীরিক সম্পর্ক স্থাপন করতে নিজেদের দোষী ভাবে, যেটা একদমই ঠিক নয়।’

জয়া বলেন, ‘শারীরিক সম্পর্কের পর যদি তোমার সেই সম্পর্কে থাকার ইচ্ছে থাকে তো ভালো নইলে বেরিয়ে আসো। সেই সম্পর্ক ভালো থাকবে। আমি এই বিষয়টা খুবই ক্লিনিকালি দেখি। যদিও এখন প্রেম, ইমোশন খুবই কম দেখতে পাই, তাও আমি বলব তুমি তোমার বেস্ট ফ্রেন্ডকে বিয়ে করো।’

অমিতাভ-ঘরনী বলেন, ‘তোমাদের দুজনের বন্ধু হওয়া খুব জরুরি, নিজেদের মধ্যে আলোচনা করে নাও যে, আমি তোমার বাচ্চার মা হতে চাই কারণ আমি তোমাকে পছন্দ করি। আমার মনে হয় তুমি খুব ভালো। তাহলে চল আমরা বিয়ে করে নিই, কারণ আমাদের সমাজ তা চায়। তবে নভ্যা যদি বিয়ে না করেও সন্তান নিতে চায়, তাতেও আমার কোনও সমস্যা নেই।’

 

 

কিউএনবি/আয়শা/৩১ অক্টোবর ২০২২,খ্রিস্টাব্দ/বিকাল ৩:৫৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit