সোমবার, ৩০ মার্চ ২০২৬, ০৪:৫৩ অপরাহ্ন
শিরোনাম
তেল না পেয়ে পাম্পের ম্যানেজারকে ট্রাকচাপায় হত্যা এইচএসসি পরীক্ষা জুনে, জানা গেল শুরুর সম্ভাব্য তারিখ এবারের ঈদযাত্রায় ৩৯৪ জনের প্রাণহানি: যাত্রী কল্যাণ সমিতি ইরান যুদ্ধ দীর্ঘায়িত হলেও রিজার্ভ ও আমদানি নিয়ে উদ্বেগ নেই: গভর্নর রেকর্ড দাম পাওয়া গ্রিনকে বোলিং করতে দিচ্ছে না অস্ট্রেলিয়া, ক্ষুব্ধ কেকেআর সরকারি খরচে ৪ লাখ ৬০ হাজার মামলায় আইনি সহায়তা পেঁপে গাছে পানি দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু লালমনিরহাটে বিজিবির বিশেষ অভিযান, ২৪ লাখ টাকার ভারতীয় শাড়ি ও কাপড় জব্দ ফুটসাল মাঠ চাইলেন সাবিনা, প্রধানমন্ত্রী বললেন, ‘অলমোস্ট ডান’ স্ত্রীসহ বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নানের আয়কর নথি জব্দ

রাজধানীতে ৫০ কোটি টাকার জাল স্ট্যাম্প জব্দ

Reporter Name
  • Update Time : সোমবার, ৩১ অক্টোবর, ২০২২
  • ১৩৭ Time View

ডেস্ক নিউজ : রাজধানী ঢাকায় জাল রেভিনিউ স্ট্যাম্প কারখানায় অভিযান চালিয়েছে র‌্যাব। এ সময় ৫০ কোটি টাকা সমমূল্যের জাল রেভিনিউ স্ট্যাম্প জব্দ করা হয়েছে।র‌্যাব-১০ এর এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, রোববার রাতে রূপনগর থানার ইস্টার্ন হাউজিং ও মিরপুর-২ এলাকায় ওই অভিযানে তিনজনকে গ্রেপ্তারও করা হয়েছে।গ্রেপ্তাররা হলেন, মো. মোতাহার মিয়া (২৬),  মো. মিকাইল মিয়া (২০) ও মোছা. আম্বিয়া পারভেজ লুপা (২০)।

র‌্যাব বলছে, গ্রেপ্তার ব্যক্তিরা জাল রেভিনিউ স্ট্যাম্প, কোর্ট ফি স্ট্যাম্প ও নন জুডিশিয়াল স্ট্যাম্প ‘তৈরি ও সরবরাহকারী চক্রের’ সক্রিয় সদস্য। ছয় মাসের বেশি সময় ধরে আধুনিক যন্ত্রপাতির সাহায্যে সরকারের সিকিউরিটি প্রিন্টিং প্রেসের মুদ্রনযোগ্য বিভিন্ন রেভিনিউ স্ট্যাম্প জালিয়াতির মাধ্যমে তৈরি ও বিক্রি করে আসছিল তারা।

ওই কারখানা থেকে প্রায় ৫০ কোটি টাকা সমমূল্যের জাল রেভিনিউ স্ট্যাম্প জব্দের পাশাপাশি কোর্ট ফি ও নন জুডিশিয়াল স্ট্যাম্প এবং সেগুলো তৈরির প্রায় ২০ লাখ টাকার সরঞ্জাম জব্দের কথা জানিয়েছে র‌্যাব।

কিউএনবি/অনিমা/৩১ অক্টোবর ২০২২,খ্রিস্টাব্দ/দুপুর ২:২৭

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

March 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
2425262728  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit