মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬, ০৮:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম
আজকের নামাজের সময়সূচি বিশ্বকাপে ম্যাচসেরা হলে কি কোনো অর্থ পান ফুটবলাররা? সম্পদ ও সৌন্দর্যের মোহে ইসলামের সংযমনীতি আল্লাহর অস্তিত্বের সহজাত প্রমাণ মানবীয় ‘ফিতরাত’ বাংলাদেশের আর্থ অবজারভেশন স্যাটেলাইট কর্মসূচিতে সহযোগিতায় আগ্রহী ফ্রান্স মেসির চেয়ে রোনালদোকে এগিয়ে রাখলেন ‘পাতানো বিশ্বকাপ’ বলা মিসরীয় সেই ফুটবলার রাঙামাটির বন্যা পরিস্থিতি নিয়ন্ত্রণে, দ্রুত পুনর্বাসনের আশ্বাস প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিতের বৃষ্টি কমলেও কাটেনি দুর্ভোগ: রাঙামাটিতে ৫০ আশ্রয়কেন্দ্রে এখনো ৩,৬৩৭ মানুষ, ক্ষয়ক্ষতির চিত্র স্পষ্ট ফুলবাড়ীতে সিসিডিবির জেন্ডার ডায়ালগ ও পারস্পরিক অভিজ্ঞতা বিনিময় কর্মশালা অনুষ্ঠিত॥ টানা বর্ষণে ঘরহারা বৃদ্ধের পাশে সেনাবাহিনী, নতুন ঘর নির্মাণের মানবিক উদ্যোগ।

চিকিৎসার জন্য রাতেই সোহেল রানাকে নেওয়া হচ্ছে সিঙ্গাপুর

Reporter Name
  • Update Time : রবিবার, ৩০ অক্টোবর, ২০২২
  • ১৬০ Time View

বিনোদন ডেস্ক : দীর্ঘদিন ধরেই চোখের জটিলতায় ভুগছেন চিত্রনায়ক-প্রযোজক মাসুদ পারভেজ সোহেল রানা। চিকিৎসার জন্য আজ রাতে তাকে সিঙ্গাপুর নেওয়া হচ্ছে।

সোহেল রানার ছেলে মাশরুর পারভেজ জানান, বাবাকে নিয়ে আজ রাত ১১টা ৫৫ মিনিটের ফ্লাইটে সিঙ্গাপুরের উদ্দেশে রওনা দেব।। মাউন্ট এলিজাবেথ হাসপাতালে চিকিৎসা করা হবে বাবার। 

ছেলের বরাতে জানা গেছে, সোহেল রানা এবার মূলত চোখ দেখাতে যাবেন। অন্যান্য অসুস্থতার পাশাপাশি তিনি চোখের জটিল সমস্যায় ভুগছেন।

এর আগে ২৫ অক্টোবর ঢাকার একটি হাসপাতালে চোখের সার্জারি হয় সোহেল রানার। সার্জারিতে সুস্থতার বদলে উল্টো জটিলতা দেখা দেওয়ায় সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে নেওয়া হচ্ছে এই অভিনেতাকে।

ঢাকাই সিনেমার অভিনেতা, প্রযোজক ও পরিচালক মাসুদ পারভেজ সোহেল রানা। নায়ক হিসেবে আত্মপ্রকাশ করে সোহেল রানা নাম ধারণ করেন তিনি। বাংলাদেশের প্রথম পূর্ণাঙ্গ মুক্তিযুদ্ধবিষয়ক চলচ্চিত্র ‘ওরা ১১ জন’ তার প্রযোজিত প্রথম সিনেমা।

সিনেমায় অবদান রাখায় তিনবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার এবং ২০১৯ সালে পেয়েছেন আজীবন সম্মাননা।

কিউএনবি/অনিমা/৩০.১০.২০২২/ সন্ধ্যা ৭.৪৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit