রবিবার, ২৯ মার্চ ২০২৬, ০৭:২২ অপরাহ্ন
শিরোনাম
মার্কিন কারাগার থেকে সমর্থকদের কী বার্তা দিলেন মাদুরো ফ্রান্সে ঘড়ির কাঁটা এক ঘণ্টা এগোবে আজ রোনালদোও কী মেসির মতো হতে চান? বকেয়া না মেটালে ঢাকা ক্যাপিটালসের বিপক্ষে কঠোর পদক্ষেপ নেবে বিসিবি ফ্যামিলি কার্ড কার্যক্রম বাস্তবায়নে সহযোগিতার আশ্বাস বিশ্বব্যাংক প্রতিনিধি দলের নোয়াখালীতে নিখোঁজের দুদিন পর ডোবায় ইটভাটা শ্রমিকের লাশ দি জেন্টলম্যান’স কাট এর আয়োজনে র‌্যাফেল ড্র ও সাংস্কৃতিক অনুষ্ঠান ‎বৃষ্টি উপেক্ষা করে সিন্ধুরমতি মেলায় হাজারো মানুষের ঢল, আজ সমাপনী কালীগঞ্জে ট্রেনে কাটা পড়ে মানসিক ভারসাম্যহীন বৃদ্ধের মৃত্যু সচিবালয়ের বিভিন্ন দপ্তরে প্রধানমন্ত্রীর আকস্মিক পরিদর্শন

তাসকিনের পর মুস্তাফিজের জোড়া হানা, বিপদে জিম্বাবুয়ে

Reporter Name
  • Update Time : রবিবার, ৩০ অক্টোবর, ২০২২
  • ১৩৯ Time View

স্পোর্টস ডেস্ক : নেদারল্যান্ডসকে হারিয়ে এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপ অভিযান শুরু করলেও সুপার টুয়েলভের দ্বিতীয় ম্যাচেই দক্ষিণ আফ্রিকার কাছে আত্মসমর্পণ করে বাংলাদেশ। তবে ঘুরে দাঁড়াতে মরিয়া টাইগাররা জিম্বাবুয়ের বিপক্ষে গড়েছে ১৫০ রানের চ্যালেঞ্জিং স্কোর।

যে চ্যালেঞ্জের জবাব দিতে নেমে শুরুটা চার দিয়ে করলেও প্রথম ওভারের তৃতীয় বলেই জিম্বাবুয়ে শিবিরে আঘাত হানেন তাসকিন আহমেদ। ডিপ থার্ডম্যানে দাঁড়িয়ে থাকা মুস্তাফিজের হাতে ক্যাচ তুলে দেন মাধেভেরে (৪)। যাতে ওই ৪ রানেই প্রথম উইকেট হারায় রোডেশিয়রা।

এরপর দ্বিতীয় ওভারে ৭ নিলেও তৃতীয় ওভারে ফিরেই জিম্বাবুয়ে শিবিরে ফের আঘাত হানেন তাসকিন। এবার তার শিকার ক্রেইগ আরভিন। দুই চারে ৭ বলে ৮ রান করে ফেরেন জিম্বাবুয়ের অধিনায়ক। ফলে ১৭ রানেই দ্বিতীয় উইকেট হারায় দলটি। এরপর মিল্টন শুম্বা (৮) ও দুর্দান্ত সিকান্দার রাজাকে ৯০) ফিরিয়ে উইকেট শিকারে যোগ দেন মুস্তাফিজ। মিড অনে দুর্দান্ত ক্যাচ নেন সাকিব।

এ রিপোর্ট লেখা পর্যন্ত ৬ ওভারে জিম্বাবুয়ের স্কোর ৪ উইকেটে ৩৬ রান। শন উইলিয়ামস ১১ রানে এবং চাকাভা ১ রানে ক্রিজে আছেন।

এর আগে বাংলাদেশ সময় রোববার সকালে গাব্বায় আগে ব্যাট করতে নেমে পাওয়ার-প্লেতেই ২ উইকেট হারিয়ে চাপে পড়ে ১০ ওভারে তুলতে পারে ৬৩ রান। পরের পাঁচ ওভারে যোগ করে আরও ৪০ রান, একটি উইকেট হারিয়ে। আর শেষ পাঁচ ওভারে ৪টি উইকেট হারিয়ে নিতে পারে মাত্র ৪৭টি রান।

যাতে নির্ধারিত ওভারে সাকিবের দলের সংগ্রহ দাঁড়ায় ৭ উইকেট হারিয়ে ১৫০ রান। দলের পক্ষে এদিন ক্যারিয়ারের প্রথম ফিফটি তুলে নেন শান্ত। ৫৪ বলে ৭১ রানের ইনিংসে খেলে আউট হন রাজার বলে। তার ক্যারিয়ার সেরা এই ইনিংসে ছিল ৭টি চার ও একটি ছয়ের মার।

এছাড়া দ্বিতীয় সর্বোচ্চ ২৯ রান আসে আফিফের ব্যাট থেকে। আর সাকিব আউট হন ২৩ রান করে।

জিম্বাবুয়ের পক্ষে দুর্দান্ত বোলিং করা এনগারাভা ও মুজারাবানি নেন ২টি করে উইকেট। এছাড়া একটি করে উইকেট পান সিকান্দার রাজা ও শন উইলিয়ামস।

কিউএনবি/অনিমা/৩০ অক্টোবর ২০২২,খ্রিস্টাব্দ/সকাল ১১:৩৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

March 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
2425262728  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit