বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১১:৩৪ পূর্বাহ্ন

চৌগাছায় কমিউনিটি পুলিশিং ডে উদযাপন

 এম এ রহিম চৌগাছা (যশোর) 
  • Update Time : শনিবার, ২৯ অক্টোবর, ২০২২
  • ২৬১ Time View
এম এ রহিম চৌগাছা (যশোর)  : ‘কমিউনিটি পুলিশিংয়ের মূলমন্ত্র, শান্তি শৃঙ্খলা সর্বত্র’ এই প্রতিপাদ্যকে সামনে রাখে সারা দেশের মতো যশোরের চৌগাছায় কমিউনিটি পুলিশিং ডে উদযাপন করা হয়েছে।দিবসটি উপলক্ষে শনিবার (২৯ অক্টোবর) সকাল সাড়ে নয় টায় থানার সামনে থেকে একটি বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা বের করা হয়।শোভাযাত্রাটি শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় থানা প্রাঙ্গনে আসে। এরপর চৌগাছা থানা মাঠ প্রাঙ্গনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সাইফুল ইসলাম সবুজ এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতা করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ও কমিউনিটি পুলিশিং এর সভাপতি অধ্যক্ষ ড. মোস্তানিছুর রহমান। 

এসময় উপস্থিত ছিলেন পৌর মেয়র নূর উদ্দীন আল-মামুন হিমেল, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) গুঞ্জন বিশ্বাস, উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক ও ইউপি চেয়ারম্যান মেহেদী মাসুদ চৌধুরী, জেলা পরিষদ সদস্য দেওয়ান তৌহিদূর রহমান, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সম্পাদক ও উপজেলা কমিউনিটি পুলিশিং এর সাধারণ সম্পাদক সাইফুর রহমান বাবুল, থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) ইয়াছিন আলম চৌধুরী, সিংহঝুলী ইউপি চেয়ারম্যান আব্দল হামিদ মল্লিক, উপজেলা পুজা উদযাপন কমিটির সভাপতি অধ্যক্ষ বলায় চন্দ্র পাল, থানা জামে মসজিদের পেশ ইমাম হাসানুজ্জামান প্রমুখ।এছাড়াও থানা কমিউনিটি পুলিশিং নেতারা ও স্থানীয় রাজনৈতিক, সমাজকর্মীরা অনুষ্ঠানে অংশ নেয়।

কিউএনবি/অনিমা/২৯ অক্টোবর ২০২২,খ্রিস্টাব্দ/রাত ৮:৩০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit