বুধবার, ১৭ জুন ২০২৬, ০২:৩৬ অপরাহ্ন

ডোমারে কমিউনিটি পুলিশিং ডে- উপলক্ষে আনন্দ শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত

আনিছুর রহমান মানিক ,ডোমার (নীলফামারী) প্রতিনিধি ।
  • Update Time : শনিবার, ২৯ অক্টোবর, ২০২২
  • ১৯২ Time View
আনিছুর রহমান মানিক ,ডোমার (নীলফামারী) প্রতিনিধি : “কমিউনিটি পুলিশিংয়ের মূলমন্ত্র, শান্তি শৃঙ্খলা সর্বত্র” এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে নীলফামারীর ডোমারে কমিউনিটি পুলিশিং ডে ২০২২ উপলক্ষে আনন্দ শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার ২৯ অক্টোবর সকাল সাড়ে দশটায় থানা চত্ত্বর থেকে একটি বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা র‍্যালী শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে আলোচনা সভায় মিলিত হয়।

ডোমার থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহমুদ উন-নবীর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোঃ রমিজ আলম। কমিউনিটি পুলিশিংয়ের সহ-সভাপতি রশিদুল ইসলামের সঞ্চালনায় বক্তব্য রাখেন উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান ও উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আব্দুল মালেক সরকার, মহিলা ভাইস চেয়ারম্যান বেগম রৌশন কানিজ, জেলা আ”লীগের সহ-সভাপতি ও শিক্ষাবিদ অধ্যাপক খায়রুল আলম বাবুল, উপজেলা আ”লীগের সাধারণ সম্পাদক মঞ্জরুল হক চৌধুরী, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ কমান্ডের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা নুরননবী, সাবেক আহবায়ক বীর মুক্তিযোদ্ধা আব্দুল জব্বার, পৌরসভার প্যানেল মেয়র সেলিম রেজা, চিলাহাটি তদন্ত কেন্দ্রের ইনচার্জ মশিউর রহমান,উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের আহবায়ক আল-আমীন রহমান, ভোগডাবুড়ী ইউনিয়ন যুবলীগের সভাপতি রাসেল বসুনিয়া,৭নং বোড়াগাড়ী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আমিনুল ইসলাম রিমুন, রামনিবাস আগরওয়ালা, সাংবাদিক আসাদুজ্জামান হিল্লোল, জাবেদুল ইসলাম সানবীম, ডোমার প্রেসক্লাবের সভাপতি আসাদুজ্জামান চয়ন প্রমুখ।

কমিউনিটি পুলিশিং ফোরামের আয়োজনে উপজেলার বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানগন ইউপি সদস্যগন, পৌরসভার কাউন্সিলরবৃন্দ, সুধীজন, গন্যমান্য ব্যক্তিবর্গ এবং সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন। এসময় বক্তারা বলেন, ভোটের জন্য আমরা জনপ্রতিনিধিরা অপরাধীদের নাম বলি না তাদের ছাড়াতে চেষ্টা করি তা হলে হবে না,ওই ২/১টি ভোট আমাদের  দরকার নেই। সামাজিক সম্প্রীতি ভেঙে পড়েছে, অপরাধ দমনে পরিবারকেই এগিয়ে আসতে হবে। আমরা যদি প্রত্যেকে নিজ নিজ স্থানে থেকে দায়িত্ব পালন করি,তাহলে আমরা মাদক মুক্ত, চুরি মুক্ত,অপরাধ মুক্ত, বাল্যবিবাহ মুক্ত ডোমার গড়তে  পারব।ডোমার আইন শৃংখলা পরিবেশ ভালো। কমিউনিটি পুলিশিং জনতা ও পুলিশের মধ্যে যোগাযোগ স্থাপন করে।নীলফামারী জেলার মধ্যে ডোমার থানায় সবচেয়ে মামলা কম।

 

 

কিউএনবি/আয়শা/২৯ অক্টোবর ২০২২,খ্রিস্টাব্দ/বিকাল ৪:৪৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

June 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit