রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০৭:৪৯ পূর্বাহ্ন

মাধবদীতে কমিউনিটি পুলিশিং ডে উপলক্ষে র‍্যালী ও আলোচনা সভা 

মোঃ সালাহউদ্দিন আহমেদ,নরসিংদী জেলা প্রতিনিধি ।
  • Update Time : শনিবার, ২৯ অক্টোবর, ২০২২
  • ১২৯ Time View
মোঃ সালাহউদ্দিন আহমেদ : নরসিংদীর মাধবদীতে কমিউনিটি পুলিশিং ডে-২০২২ উপলক্ষে র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। প্রতি বছর অক্টোবর মাসের শেষ শনিবার ‘কমিউনিটি পুলিশিং ডে’ পালন করা হয়। প্রতি বছরের মতো এবারও মাধবদীতে ‘কমিউনিটি পুলিশিং ডে-২০২২’ পালন করা হয়। সমাজে বিভিন্ন ধরনের অপরাধের প্রতিকার ও প্রতিরোধমূলক ব্যবস্থা নেওয়া, জনগণকে সচেতন করা, আইনি সহায়তা দেওয়া এবং পুলিশ ও জনগণের সম্পৃক্ততা বৃদ্ধি করতে কাজ করে যাচ্ছে কমিউনিটি পুলিশ। আজ শনিবার (২৯ অক্টোবর) সকাল ১০টা ৩০ মিনিটে মাধবদী থানার আয়োজনে মাধবদী এসপি ইনস্টিটিউশনের মাঠ থেকে র্যা লি বের হয়ে মাধবদী পৌরসভা, বড় মসজিদ রোড, চাউলপট্টি রোড, স্কুল মার্কেট রোড হয়ে আবারো মাধবদী পৌরসভায় গিয়ে র্যা লিটি শেষ হয়।

র্যা লি শেষে মাধবদী পৌরসভা হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। মাধবদী থানার অফিসার ইনচার্জ মোঃ রকিবুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাধবদী পৌরসভার মেয়র মোঃ মোশাররফ হোসেন প্রধান মানিক। বিশষে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কমিউনিটি পুলিশিং মাধবদী থানার সভাপতি মোঃ জাকির হোসেন ভূঁইয়া, সাধারন সম্পাদক বেনজির আহমেদ, পাইকারচর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল হাসেম, আমদিয়া ইউনিয়ন পরিষেদের চেয়ারম্যান আব্দুর রহিস মিঠু, নুরালাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ খাদেমুল ইসলাম ফয়সাল, মহিষাশুড়া ইউনিয়ন পরিষেদের চেয়ারম্যান ডা: এনামুল হক শাহীন, মাধবদী প্রেসক্লাবের সাধারন সম্পাদক হোসেন আলী, কাঠালিয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান বিনা আক্তার, মাধবদী থানার ওসি(তদন্ত) তারিকুল ইসলাম, ওসি(অপারেশন) মোঃ জসিম প্রমুখ।

কিউএনবি/আয়শা/২৯ অক্টোবর ২০২২,খ্রিস্টাব্দ/বিকাল ৪:৩৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit