বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ০৬:০০ অপরাহ্ন
শিরোনাম

জিম্বাবুয়ের বিপক্ষে বাংলাদেশের সম্ভাব্য একাদশ

Reporter Name
  • Update Time : শনিবার, ২৯ অক্টোবর, ২০২২
  • ১০৩ Time View

স্পোর্টস ডেস্ক : এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপ জয় দিয়ে শুরু করা বাংলাদেশ নিজেদের পরের ম্যাচ দক্ষিণ আফ্রিকার কাছে শোচনীয়ভাবে হারার পর অস্বস্তিতে পড়েছে। সিডনির ব্যর্থতা কাঁধে নিয়ে বাংলাদেশ দল এখন ব্রিসবেনে। শুক্রবার বাংলাদেশ সময় সকাল ১০টায় ব্রিসবেনে পৌঁছেন সাকিব, তাসকিনরা। 

৩০ অক্টোবর ব্রিসবেনে নিজেদের তৃতীয় ম্যাচে জিম্বাবুয়ের বিপক্ষে মাঠে নামবে টাইগাররা। বাংলাদেশ পয়েন্ট টেবিলে চতুর্থ স্থানে। জিম্বাবুয়ের বিপক্ষে জিতলে তাদের টপকে তৃতীয় স্থানে উঠে যাবেন সাকিবরা। পরের ম্যাচে দক্ষিণ আফ্রিকা ভারতের কাছে হারলে জায়গা করে নিতে পারে শীর্ষ দুইয়েও।

অন্যদিকে পাকিস্তানকে হারিয়ে পয়েন্ট টেবিলে বাংলাদেশের উপরে জিম্বাবুয়ে।  সাকিবদের চোখ রাঙানি দিচ্ছেন সিকান্দার রাজা, ক্রেইগ আরভিনরা। সেক্ষেত্রে জিম্বাবুয়ের বিপক্ষে কেমন হবে বাংলাদেশ একাদশ? ওপেনিংয়ের দায়িত্ব কোন দুই ব্যাটারের হাতে থাকবে? মেকশিফট ওপেনারের পরিকল্পনা থেকে বের হয়ে আসছেন কি শ্রীধরন শ্রীরাম?

শ্রীরামের চোখে, সৌম্য সরকার ও নাজমুল হোসেন শান্তই এ মুহূর্তে সেরা ওপেনার।  তার দাবি, সৌম্য-শান্ত ওপেনিং জুটিটা ‘জমে গেছে’। এর মানে ব্রিসবেনের গ্যাবায়ে রোববার সৌম্য সরকার ও নাজমুল হোসেন শান্ত থাকছেন।  নির্ধারিতভাবেই লিটন দাস, আফিফ হোসেন ধ্রুব, মোসাদ্দেক হোসেন সৈকত থাকছেন।  পেস আক্রমণে তাসকিন আহমেদ ও মোস্তাফিজুর রহমানের সঙ্গে হাসান মাহমুদ থাকছেন।

ফর্মে না থাকলেও উইকেটের পেছনে থাকছেন নুরুল হাসান সোহান। এ ম্যাচেও বসিয়ে রাখা হতে পারে মিডলঅর্ডার ব্যাটার ইয়াসির আলি রাব্বিকে।  সম্প্রতি তার ব্যাটে রান নেই।  শেষ পাঁচ ম্যাচে ইয়াসির করেছেন – ৭, ৬, ১, ০ ও ৩ রান।  এমন বাজে পারফরম্যান্সের কারনে গত ম্যাচে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে বাদ পড়েন তিনি।  তার জায়গায় খেলানো হয় স্পিন অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজকে।

রোববারের ম্যাচেও তাকেই খেলানো হতে পারে।

জিম্বাবুয়ের বিপক্ষে বাংলাদেশের সম্ভাব্য একাদশ

সৌম্য সরকার, নাজমুল হোসেন শান্ত, লিটন দাস, সাকিব আল হাসান, আফিফ হোসেন ধ্রুব, মেহেদী হাসান মিরাজ, নুরুল হাসান (উইকেটরক্ষক), মোসাদ্দেক হোসেন সৈকত, তাসকিন আহমেদ, হাসান মাহমুদ, মোস্তাফিজুর রহমান।

 

 

কিউএনবি/আয়শা/২৯ অক্টোবর ২০২২,খ্রিস্টাব্দ/বিকাল ৪:১৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit