বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ০৮:৩৭ অপরাহ্ন
শিরোনাম
চোট শঙ্কায় তানজিদ, অনুশীলনে আঙুলে বলের আঘাত পেলেন মুশফিক খাবারের প্যাকেটে করে এলো তেলাপোকা, কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ অভিনেত্রীর উপগ্রহের দাপটে ম্লান রাতের আকাশ, ব্যাহত মহাকাশ গবেষণা শেষ টেস্টে বাংলাদেশের ৪ পেসার খেলানোর সম্ভাবনা, যা বললেন সিমন্স যিনি সর্বাধিক ভোট পাবেন, তার নাম সংসদেই জানিয়ে দেয়া হবে: সিইসি আয়ের চেয়ে লাগামহীন ব্যয়, রেকর্ড ৪০ ট্রিলিয়ন ডলারে যুক্তরাষ্ট্রের জাতীয় ঋণ বিশ্ব মশা দিবস আজ ফের ভূমিকম্পে কেঁপে উঠল ইন্দোনেশিয়া যুক্তরাষ্ট্র এখনও উত্তর কোরিয়ার শত্রু, কেন বললেন কিমের বোন? ইরানের বিরুদ্ধে সর্বোচ্চ কঠোর অর্থনৈতিক অভিযানের ঘোষণা ট্রাম্পের

ইউরোপীয় ইউনিয়নকে হুঁশিয়ারি দিল রাশিয়া

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২৮ অক্টোবর, ২০২২
  • ১৩৫ Time View

আন্তর্জাতিক ডেস্ক : ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) বিরুদ্ধে প্রতিশোধ নেওয়ার হুঁশিয়ারি দিয়েছে রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়। মন্ত্রণালয়টি জানিয়েছে, রাশিয়া এবং সে দেশের নাগরিকদের সম্পদ ইইউ জব্দ করলে প্রতিশোধ নেবে মস্কো। আলজাজিরা জানিয়েছে, রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা সাংবাদিকদের সঙ্গে আলাপকালে বিষয়টি নিয়ে কথা বলেছেন।

ইউরোপীয় নেতাদের পক্ষ থেকে মন্তব্য করা হয়েছে, ইউরোপীয় ইউনিয়নে থাকা রাশিয়ার সম্পদ বাজেয়াপ্ত করা হতে পারে। এ ব্যাপারে মারিয়া জাখারোভা বলেন, এমনটা ঘটলে প্রকৃতপক্ষে সেটি হবে ‘চৌর্যবৃত্তি’। তিনি আরও বলেন, ইউরোপীয় ইউনিয়নের বিচার বিভাগ অঞ্চলটিতে রুশ নাগরিকদের সম্পদ রক্ষার বিষয়টি প্রত্যাখ্যান করেছে।

রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা বলেছেন, যুক্তরাষ্ট্র ও দেশটির মিত্ররা যদি ইউক্রেন যুদ্ধে জড়িয়ে পড়ে, তাহলে মহাকাশে তাদের বাণিজ্যিক উপগ্রহগুলো রাশিয়ার বৈধ নিশানায় পরিণত হতে পারে। রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের উপ-পরিচালক কনস্টান্টিন ভরোনস্তভ জাতিসংঘে দেওয়া ভাষণে বিষয়টি নিয়ে কথা বলেছেন। কনস্টান্টিন বলেছেন, পশ্চিমারা নিজেদের প্রভাব বিস্তারের জন্য মহাকাশকে ব্যবহার করছে। পশ্চিমা উপগ্রহ ব্যবহার করে ইউক্রেনকে সহযোগিতার প্রবণতা চরম বিপজ্জনক। এটি রীতি মতো উসকানিমূলক বলেও মন্তব্য করেছেন তিনি।
সূত্র: আলজাজিরা।

 

 

কিউএনবি/আয়শা/২৮ অক্টোবর ২০২২,খ্রিস্টাব্দ/বিকাল ৩:৩৯

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit