শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ১২:০৯ পূর্বাহ্ন
শিরোনাম
খালেদা জিয়ার জন্মবার্ষিকীতে শিক্ষা প্রতিষ্ঠানে  গাছের চারা বিতরণ। ‎পাটগ্রামে মাদ্রাসার নৈশপ্রহরীর বিরুদ্ধে শিশুকে ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ১ শ্রেষ্ঠ আশুলিয়া থানার ওসি তরিকুল ইসলাম নোয়াখালীতে যুবদল নেতাকে গায়েবি চুরি মামলায় ফাঁসানোর অভিযোগ নোয়াখালীতে আবাসিক হোটেলে ডিবির অভিযানে গ্রেপ্তার ১২   নতুন রাষ্ট্রপতিকে স্বাগত জানিয়ে ঢাবিতে ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি সোহেলের নেতৃত্বে শুভেচ্ছা মিছিল নোয়াখালীতে মাদকবিরোধী অভিযানে ২জনের কারাদন্ড চৌগাছা পরিবারের উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে ফলদ-ঔষধি গাছ,বিতরণ  কুইন সুলিভানকে থাপ্পড় মারায় শাস্তির মুখে লিওনেল মেসি বৃষ্টি নিয়ে নতুন বার্তা আবহাওয়া অফিসের

জলবায়ু তহবিলের অর্থ পাচ্ছে না ক্ষতিগ্রস্ত দেশগুলো

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২৮ অক্টোবর, ২০২২
  • ১৩৬ Time View

আন্তর্জাতিক ডেস্ক : জলবায়ু তহবিল গঠন ও ক্ষতিগ্রস্ত দেশগুলোকে অর্থ সহায়তায় প্রতিশ্রুতি রাখছে না ধনী দেশগুলো। গেল ১০ বছরে ১ লাখ কোটি ডলারের মধ্যে জোগাড় হয়েছে মাত্র ৮৩০ কোটি ডলার। যার মধ্যে বিতরণ হয় মাত্র ৮ শতাংশ। প্রশ্ন উঠেছে, তহবিল ব্যবস্থাপনা ও অর্থ বিতরণ প্রক্রিয়ার স্বচ্ছতা নিয়েও। ঝুঁকিতে থাকা দেশগুলোর তালিকায় ওপরের দিকে থাকলেও প্রত্যাশিত অর্থ পায়নি বাংলাদেশ।

শিল্পোন্নত ধনী দেশগুলো অতিমাত্রা কার্বন নিঃস্বরণ করছে। বদলে যাচ্ছে বৈশ্বিক জলবায়ু। আর এর প্রভাবে বন্যা, খরা, ঝড়সহ নানা প্রাকৃতিক দুর্যোগে পড়তে হচ্ছে এশিয়া ও আফ্রিকার বহু দেশকে।

এমন বাস্তবতায় দীর্ঘদিন ধরেই সোচ্চার পরিবেশবাদী বিভিন্ন ব্যক্তি ও সংগঠন। কার্বন নিঃসরণ কমানোর পাশাপাশি ক্ষতিগ্রস্তদের পর্যাপ্ত অর্থসহায়তা দাবি তাদের। এ অবস্থায় ২০০৯ সালে উন্নত ও ধনী দেশগুলো প্রতি বছর ১০০ বিলিয়ন বা ১০ হাজার কোটি ডলারের তহবিল গঠনের প্রতিশ্রুতি দেয়। 

কিন্তু প্রতিশ্রুতি রাখেনি তারা। পরবর্তি ১০ বছরে এ তহবিলে ১ লাখ কোটি ডলার জমা হওয়ার কথা থাকলেও হয়েছে অনেক কম।   

অর্থনৈতিক সহযোগিতা ও উন্নয়ন বিষয়ক সংস্থার মতে, বাস্তবে মাত্র ৮ হাজার ৩শ কোটি ডলার দিয়েছে ধনী দেশগুলো। সে হিসাবে ২০২০ সাল পর্যন্ত মোট সহায়তার মাত্র ৮ শতাংশ পেয়েছে নিম্ন আয়ের দেশগুলো। 

কারণ ব্যাখ্যা করেন গ্যাবনের জলবায়ু মন্ত্রী অধ্যাপক লি হোয়াইট। জানান, পুরো প্রক্রিয়া ভুলে ভর্তি। দাতা দেশগুলো কাকে কত অর্থ দিচ্ছে তার কোনো সঠিক হিসাব নেই। গ্রিন ক্লাইমেট ফান্ডে অল্প কিছু অর্থ দিলেও জটিল প্রক্রিয়ার কারণে খোদ ধনী দেশগুলোর পরামর্শ মেনে পদক্ষেপ না নিলে অর্থ পাওয়াও কঠিন।  

বেশিরভাগ ক্ষেত্রেই বড় বড় এজেন্সি অর্থ বাগিয়ে নেয় বলে দাবি তার। প্রকৃত ঝুঁকিতে থাকা দেশগুলো কিছুই পায় না।  

সোমালিয়া ও বাংলাদেশের মতো দেশগুলো তার দৃষ্টান্ত। ঝুঁকির তালিকায় প্রথম সারিতে হলেও গ্রিন ক্লাইমেট ফান্ড থেকে বাংলাদেশ ২০২০ সাল পর্যন্ত পেয়েছে মাত্র সাড়ে ২৫ কোটি ডলার। আর সোমালিয়ার ঘরে এই অংক এখনও শূন্য। 

কিউএনবি/অনিমা/২৮.১০.২০২২/সকাল ১১.৩০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit