শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০৩:২৫ অপরাহ্ন
শিরোনাম
খালেদা জিয়ার জন্মবার্ষিকীতে শিক্ষা প্রতিষ্ঠানে  গাছের চারা বিতরণ। ‎পাটগ্রামে মাদ্রাসার নৈশপ্রহরীর বিরুদ্ধে শিশুকে ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ১ শ্রেষ্ঠ আশুলিয়া থানার ওসি তরিকুল ইসলাম নোয়াখালীতে যুবদল নেতাকে গায়েবি চুরি মামলায় ফাঁসানোর অভিযোগ নোয়াখালীতে আবাসিক হোটেলে ডিবির অভিযানে গ্রেপ্তার ১২   নতুন রাষ্ট্রপতিকে স্বাগত জানিয়ে ঢাবিতে ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি সোহেলের নেতৃত্বে শুভেচ্ছা মিছিল নোয়াখালীতে মাদকবিরোধী অভিযানে ২জনের কারাদন্ড চৌগাছা পরিবারের উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে ফলদ-ঔষধি গাছ,বিতরণ  কুইন সুলিভানকে থাপ্পড় মারায় শাস্তির মুখে লিওনেল মেসি বৃষ্টি নিয়ে নতুন বার্তা আবহাওয়া অফিসের

‘মড়ার উপর খাঁড়ার ঘা’ রাশিয়া-ইউক্রেন যুদ্ধ

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২৭ অক্টোবর, ২০২২
  • ১৩৫ Time View

ডেস্ক নিউজ : হঠাৎ করে দ্রব্যমূল্য বেড়ে যাওয়ার কথা তুলে ধরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, একদিকে করোনা মহামারির প্রভাব, এর ওপর ‘মড়ার উপর খাঁড়ার ঘা’ হচ্ছে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ। সেই সঙ্গে স্যাংশন। যার ফলে আজকে সারাবিশ্বের সাধারণ মানুষগুলো ভুক্তভোগী। তারা কষ্টে আছে। বৃহস্পতিবার গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে পায়রা বন্দরের উন্নয়ন কার্যক্রমের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে যুক্ত হয়ে এসব কথা বলেন তিনি। 

বিশ্বের এ ঘটনাপ্রবাহে বাংলাদেশকে কতটা ভুগতে হচ্ছে সেই বর্ণনা দিয়ে সরকারপ্রধান বলেন, আমরা সারা বাংলাদেশে প্রত্যেকটা ঘরে বিদ্যুৎ দিয়েছিলাম, তবে বর্তমানে বিশ্ব পরিস্থিতি আপনারা দেখেছেন যে, শুধু বাংলাদেশ নয়; সারাবিশ্বের উন্নত দেশগুলো আজকে জ্বালানি সংকটে ভুগছে, বিদ্যুৎ সংকটে ভুগছে। আমরাও তার থেকে বাইরে না। শেখ হাসিনা বলেন, আমি এটা চাই যে, মানুষগুলো বাঁচুক। সুন্দরভাবে বাঁচার সুযোগ যেন হয়। এ অস্থিরতা বন্ধ হোক, যেন শান্তির সুবাতাস বয়ে যেতে পারে। মানুষের জীবনমান উন্নত হতে পারে, সেটিই আমরা চাই।

তিনি বলেন, এ বন্দরটাই একসময় আমাদের গভীর সমুদ্রবন্দরে আমরা ইনশাআল্লাহ উন্নীত করতে পারব। ইতোমধ্যে মাতারবাড়ি, মহেশখালী– সেখানে আমাদের যে বন্দরটা সেটাও গভীর সমুদ্রবন্দরেই রূপান্তর হয়েছে। পাশাপাশি পায়রা বন্দরটাকেও ভবিষ্যতে আমরা সেভাবে উন্নত করতে পারব। সেই বিশ্বাস আমার আছে।

 

 

কিউএনবি/আয়শা/২৭ অক্টোবর ২০২২,খ্রিস্টাব্দ/বিকাল ৪:০৮ৃ

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit