বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৪২ পূর্বাহ্ন

জয়পুরহাটে শিশু সন্তানকে হত্যা করে মা থানায় আত্মসমর্পণ

মিজানুর রহমান মিন্টু জয়পুরহাট প্রতিনিধি ।
  • Update Time : বৃহস্পতিবার, ২৭ অক্টোবর, ২০২২
  • ১৫৩ Time View

মিজানুর রহমান মিন্টু জয়পুরহাট প্রতিনিধি : জয়পুরহাটে চার বছরের শিশু কন্যাকে হত্যার পর মা মৌমিতা পাল (৩০) নামের এক গৃহবধূ থানায় এসে আত্মসমর্পণ করেছেন। বৃহস্পতিবার (২৭ অক্টোবর) সকাল সাড়ে নয়টার দিকে মৌমিতা জয়পুরহাট থানায় এসে আত্মসমর্পণ করেন। এর আগে মৌমিতা মুঠোফোনের চার্জারের তার দিয়ে শ্বাস রোধ করে নিজের মেয়েকে হত্যা করেন বলে জানায় পুলিশকে। নিহত ওই শিশুর নাম কনীনিকা পাল।

জয়পুরহাট সদর থানার অফিসার ইনচার্জ সিরাজুল ইসলাম জানান, নিহত ওই কন্যা সন্তানের মা মৌমিতা পাল সোনালী ব্যাংক জয়পুরহাটের পাঁচবিবি শাখার সিনিয়র অফিসার (ক্যাশ) নয়ন চন্দ্র পালের স্ত্রী। নয়ন চন্দ্রের বাড়ি বগুড়ার নন্দীগ্রাম উপজেলার আমড়া গোহাইল গ্রামে। চাকরির সুবাদে তিনি স্ত্রী মৌমিতা ও মেয়ে কনীনিকাকে নিয়ে জয়পুরহাট শহরের বারিধারা মহল্লায় জনৈক এক এ্যাডভোকেটের বাসায় ভাড়ায় থাকতেন।

তিনি আরো জানান, মা মৌমিতা পাল স্বামী সন্তান নিয়ে হতাশাগ্রস্থ্য ছিলেন। সম্ভাবত সেই কারনেরই একপর্যায়ে বৃহস্পতিবার সকাল ৯টার দিয়ে সন্তানকে মোবাইল ফোনের চার্জারের তারদিয়ে গলায় ফাঁস লাগিয়ে হত্যা করে। নিহত কনীনিকা পাল এর মৃতদেহ জয়পুরহাট আধুনিক জেলা হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে মা মৌমিতা পালের স্বামী নয়ন চন্দ্র পাল বলেন তার স্ত্রী বেশ কিছুদিন ধরে মানসিক রোগে ভোগছেন।

 

 

কিউএনবি/আয়শা/২৭ অক্টোবর ২০২২,খ্রিস্টাব্দ/বিকাল ৩:৪৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit