রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০২:১০ পূর্বাহ্ন
শিরোনাম
বৃষ্টি ও তাপমাত্রা নিয়ে আবহাওয়া অফিসের নতুন বার্তা শৈশবের স্বপ্ন পূরণ, সিন্ধু পুলিশের বিশেষ দায়িত্বে আফ্রিদি জ্বালানি সংকট নিয়ে প্রধানমন্ত্রীর দুঃখ প্রকাশ সৌদিকে ৫ বিলিয়ন ডলারের আধুনিক অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র দুর্গাপুরে শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারীর আবির্ভাব দিবস পালিত পাকিস্তান ক্রিকেটে বড় পরিবর্তন, শঙ্কায় বাবরের অধিনায়কত্ব ফুলবাড়ীর দৌলতপুরে বাড়ীতে ঢুকে লুটপাট ও মারপিট, থানায় অভিযোগ॥ অনিয়ম-দুর্নীতি ও স্বেচ্ছাচারিতার অভিযোগ ফুলবাড়ীর কাজিহাল ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের বিরুদ্ধে ১১ সদস্যের অনাস্থা পাহাড়ে সিন্ডিকেট চক্র কর্তৃক উজাড় হচ্ছে বনাঞ্চল; রাঙামাটিতে সাড়ে ৩ হাজার ঘনফুট কাঠ জব্দ নিরাপত্তা জোরদার করণে নওগাঁ শহরে এআই ক্যামেরা

ক্যাটরিনার স্বামীর সিনেমা থেকে বাদ পড়লেন সারা

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২৭ অক্টোবর, ২০২২
  • ১৪১ Time View

বিনোদন ডেস্ক : বলিউডে ‘দ্য ইমমর্টাল অশ্বাথামা’ নামে একটি ছবিতে ভিকি কৌশল আর সারা আলি খান জুটি বাধার কথা ছিল। প্রায় দুই বছর আগে ছবিটির কাজ শুরু হওয়ার ঘোষণা আসে। কিন্তু করোনার কারণে সেটি সম্ভব হয়নি। জানা গেছে, ক্যাটরিনার স্বামীকে নিয়েই নির্মিত হতে যাচ্ছে ছবিটি। তবে বাদ দেওয়া হয়েছে সাইফ আলির কন্যা সারা আলি খানকে।

ইন্ডিয়া টুডের এক প্রতিবেদনে বলা হয়েছে, সিনেমাটির কাজ দীর্ঘ দিন থেমে থাকার পর ফের কাজ শুরু করেছেন সংশ্লিষ্টরা। চিত্রনাট্যে অনেক পরিবর্তন আনা হয়েছে। আগের চিত্রনাট্য অনুযায়ী একজন তরুণী প্রয়োজন ছিল। এ জন্য সারা আলি খানকে চূড়ান্ত করা হয়েছিল। কিন্তু চরিত্রে পরিবর্তন হওয়ার কারণে এখন আর সারা আলি খান থাকছেন না। চরিত্র অনুযায়ী এখন ভিকির বিপরীতে সারার চেয়ে একটু বেশি বয়সি নায়িকা প্রয়োজন।

সারা আলি খানের পরিবর্তে এখন কাকে নেওয়া হবে, সেটি চূড়ান্ত হয়নি। তবে সামান্থা রুথ প্রভুকে নেওয়ার আলোচনা চলছে। তবে এ বিষয়ে এখনো সিদ্ধান্ত হয়নি। এরই মধ্যে কাজ শুরু হয়েছে। প্রি-প্রোডাকশনের জন্য নির্মাতারা ৮-১০ মাস ব্যয় করবেন বলে শোনা যাচ্ছে।

 

 

কিউএনবি/আয়শা/২৭ অক্টোবর ২০২২,খ্রিস্টাব্দ/সকাল ১১:৪৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit