মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ১২:৫৫ অপরাহ্ন

অজগরের পেটে পাওয়া গেল নিখোঁজ নারীর মরদেহ

Reporter Name
  • Update Time : বুধবার, ২৬ অক্টোবর, ২০২২
  • ১৪৬ Time View

আন্তর্জাতিক ডেস্ক : ঘটনাটি ইন্দোনেশিয়ার জাম্বি প্রদেশের। সেখানে রাবার বাগানে কাজ করতে গিয়ে নিখোঁজ এক নারীর মরদেহ মিললো অজগরের পেটে। জাহরাহ নামে ৫০ বছর বয়সী ওই নারী গত রবিবার সকালে নিখোঁজ হন। খবর বিবিসির। জানা গেছে, নিখোঁজের দিন কাজ থেকে না ফিরে আসায় তাকে খুঁজতে মাঠে নামে অনুসন্ধানকারী দল। তাতেও কাজ হয়নি। একদিন পর গ্রামের লোকজন একটি অজগরকে দেখতে পান এবং তাদের সন্দেহ হয়। পরে তারা সাপটিকে মেরে ফেলেন এবং ওই নারীর মরদেহ বের করেন অজগরের পেটের ভেতর থেকে।

জাম্বি পুলিশ প্রধান একেপি এস হারেফা বলেন, নিখোঁজ ওই নারীকে সাপের পেটে পাওয়া গেছে। তবে তার মৃতদেহটি অনেকাংশে অক্ষত ছিল। তিনি বলেন, নিহতের স্বামী রবিবার রাতে রাবার বাগানে তার ব্যবহৃত কিছু জামাকাপড় এবং সরঞ্জাম খুঁজে পেয়েছিলেন। তিনি আরও জানান, সাপটি কমপক্ষে ৫ মিটার (১৬ ফুট) দীর্ঘ ছিল। গত সোমবার এলাকার লোকজন এটিকে ধরার পর মেরে ফেলে। তারা সাপের পেট কাটার পর দেখেন যে জাহরাহ’র মরদেহ ভেতরে রয়েছে।

 

 

কিউএনবি/আয়শা/২৬ অক্টোবর ২০২২,খ্রিস্টাব্দ/সন্ধ্যা ৭:৫২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit