বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ০৮:৪৯ অপরাহ্ন
শিরোনাম
চোট শঙ্কায় তানজিদ, অনুশীলনে আঙুলে বলের আঘাত পেলেন মুশফিক খাবারের প্যাকেটে করে এলো তেলাপোকা, কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ অভিনেত্রীর উপগ্রহের দাপটে ম্লান রাতের আকাশ, ব্যাহত মহাকাশ গবেষণা শেষ টেস্টে বাংলাদেশের ৪ পেসার খেলানোর সম্ভাবনা, যা বললেন সিমন্স যিনি সর্বাধিক ভোট পাবেন, তার নাম সংসদেই জানিয়ে দেয়া হবে: সিইসি আয়ের চেয়ে লাগামহীন ব্যয়, রেকর্ড ৪০ ট্রিলিয়ন ডলারে যুক্তরাষ্ট্রের জাতীয় ঋণ বিশ্ব মশা দিবস আজ ফের ভূমিকম্পে কেঁপে উঠল ইন্দোনেশিয়া যুক্তরাষ্ট্র এখনও উত্তর কোরিয়ার শত্রু, কেন বললেন কিমের বোন? ইরানের বিরুদ্ধে সর্বোচ্চ কঠোর অর্থনৈতিক অভিযানের ঘোষণা ট্রাম্পের

জনগণ মনে করে এ দেশে শেখ হাসিনার বিকল্প কেউ নেই : স্বরাষ্ট্রমন্ত্রী

Reporter Name
  • Update Time : বুধবার, ২৬ অক্টোবর, ২০২২
  • ১৫৮ Time View

ডেস্ক নিউজ : ক্ষমতা পরিবর্তনের একমাত্র মাধ্যম জনগণের ভোট উল্লেখ করে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, আগামী নির্বাচনে দেশের জনগণ যদি বিএনপিকে ভোট দেয় তাহলে তারা ক্ষমতায় আসবে। তবে তারা জনগণের দুর্ভোগ সৃষ্টি করে ক্ষমতায় আসবে তা জনগণ মেনে নেবে না।

আজ বুধবার (২৬ অক্টোবর) দুপুরে রাজধানীর তেজগাঁও মহিলা কলেজে এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আওয়ামী লীগ কোনোদিন ষড়যন্ত্র বা পেশিশক্তির মাধ্যমে ক্ষমতায় আসেনি। আওয়ামী লীগ ক্ষমতায় এসেছে জনগণের ভোটের মাধ্যমে। আওয়ামী লীগ মনে করে জনগণই তার প্রধান শক্তি। দেশের জনগণ মনে করে বাংলাদেশের বিকল্প শুধুমাত্র শেখ হাসিনা, আর কোনো বিকল্প নেই।

আন্দোলনের নামে দখল করার কথা বলে দেশকে অস্থিতিশীল করলে জনগণ তা মেনে নেবে না উল্লেখ করে মন্ত্রী বলেন, ঢাকা, চট্টগ্রাম অবস্থান করে দখল করবেন, এভাবে জনগণের দুর্ভোগ সৃষ্টি করলে কেউ মেনে নেবে না। তবে সুষ্ঠু রাজনীতিতে সরকারের কোনো আপত্তি নেই। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ডিজেলের দাম বাড়ার কারণে বাধ্য হয়েই লোড শেডিং করতে হচ্ছে। আমরা এলএমজি আমদানি করতে পারছি না। এই সমস্যা সমাধানের চেষ্টা চলছে। ডিসেম্বরের মধ্যেই আমরা স্বাভাবিক অবস্থায় ফিরে আসতে পারব বলে মনে করি।

 

 

কিউএনবি/আয়শা/২৬ অক্টোবর ২০২২,খ্রিস্টাব্দ/বিকাল ৫:২৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit