বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ১০:৩২ পূর্বাহ্ন
শিরোনাম
হরমুজ নিয়ে ট্রাম্পের দাবির জবাবে ক্যালিফোর্নিয়াকে নিজেদের ‘নতুন ভূখণ্ড’ বলল ইরান বিদায়ী বক্তব্যে কাঁদলেন মির্জা ফখরুল ট্রাম্প বাড়াবাড়ি করলে রক্ষা পাবে না ইউরোপও, হামলার নতুন ছক ইরানের বৃহস্পতিবার বেলা ১২টায় ব্যালট নিয়ে সংসদে যাবে ইসি টানা তৃতীয় বছরেও ত্রাণকর্মীদের জন্য সবচেয়ে প্রাণঘাতী স্থান গাজা: জাতিসংঘ তৃতীয় সন্তানের জন্যও ৩৬৫ দিনের মাতৃত্বকালীন ছুটি দেবে বিজয়ের সরকার কলকাতায় অগ্নিকাণ্ড : বাংলাদেশিদের জন্য হেল্পলাইন চালু সুতারের ঘূর্ণিতে ৬০০তম টেস্ট রাঙালো ভারত দুবাই আন্তর্জাতিক পবিত্র কোরআন প্রতিযোগিতায় রেকর্ড আবেদন ২০২৬ সালের প্রথম ৪ মাসে ইরানের ৭.৫ বিলিয়ন ডলারের তেল রাজস্ব

তিন উইকেট হারিয়ে চাপের মুখে ইংল্যান্ড

Reporter Name
  • Update Time : বুধবার, ২৬ অক্টোবর, ২০২২
  • ৯৪ Time View

স্পোর্টস ডেসক্ : বৃষ্টির বাধার মধ্যেই চলছে বিশ্বকাপের মুল পর্বের আয়ারল্যান্ড বনাম ইংল্যান্ড-এর ম্যাচ। বৃষ্টির কারণে আজকের ম্যাচে টসকে গুরুত্বপূর্ণ মনে করেছিলেন আয়ারল্যান্ড এবং ইংল্যান্ড দলের অধিনায়করা। কারণ, বৃষ্টিস্নাত মাঠে রান তাড়া করাটাই হবে সুবিধাজনক। ইংল্যান্ড টস জিতে ফিল্ডিং বেছে নেয়।

ব্যাট করতে নামে আয়ারল্যান্ড। ১৯.২ ওভারে ১৫৭ তুলতেই অল আউট হয় আয়ারল্যান্ড। জবাবে ব্যাট করতে নেমে দ্বিতীয় বলেই শূণ্য রানে আউট হন জস বাটলার। এই রিপোর্ট লেখা পর্যন্ত তিন উইকেটের বিনিময়ে ৫ ওভার ১ বলে ২৯ রান করেছে ইংল্যান্ড। মালান ১৩ রানে ও ব্রুক শুন্য রানে অপরাজিত আছেন।

মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে নিজেদের দ্বিতীয় ম্যাচ খেলতে নামা আইরিশরা দারুণ এক শুরুই পেয়েছিল। ইনিংসের তৃতীয় ওভারে পল স্টার্লিংকে হারালেও অধিনায়ক অ্যান্ডি বালবিরনি আর উইকেটরক্ষক লরকান টাকারের কল্যাণে পাওয়ারপ্লেতে তুলে ফেলেছিল ৫৯ রান। দশ ওভার শেষে সেই রানটা গিয়ে ঠেকল ৯২-তে। তবে ব্যক্তিগত ৩৪ আর দলীয় ১০৩ রানে টাকার রান আউট হয়ে ফিরে যেতেই বিপাকে পড়ে যায় আইরিশরা।

তার বিদায়ের এক বল পরই হ্যারি টেক্টর আউট হন রানের খাতা খোলার আগে। বালবিরনির লড়াইটা চলেছে আরও কিছুক্ষণ, ফিফটিও ছুঁয়ে ফেলেছেন এরপর। শেষমেশ থেমেছেন ৪৭ বলে ৬২ রান করে। দলীয় ১৩২ রানে তিনি ফিরলেন। আইরিশদের ইনিংসটাও তাসের ঘরের মতো ভেঙে পড়েছে এরপর। মার্ক উড আর লিয়াম লিভিংস্টোনের তোপে ১৩২-৩ থেকে চোখের পলকে ১৩৮-৬ হয়ে যায় দলটির স্কোরকার্ড।

গ্যারেথ ডেলানির অপরাজিত ১০ বলে ১২ রানের ইনিংসে আইরিশরা ১৫০ রান পেরিয়েছে এরপর। তবে উইকেট হারানো বন্ধ হয়নি। তাই ইনিংসের চার বল বাকি থাকতেই ১৫৭ রানে অলআউট হয় দলটি। মার্ক উড ও লিয়াম লিভিংস্টোন তিনটি করে আর স্যাম কারান নেন দুটি উইকেট। সুপার টুয়েলভের প্রথম ম্যাচে শ্রীলঙ্কার কাছে বড় হেরেছিল আয়ারল্যান্ড। প্রথমে ব্যাট করতে নেমে ১২৮ রান করার পর হেরেছিল ৯ উইকেটের ব্যবধানে। আর আফগানিস্তানের বিপক্ষে ১১৩ রান করতেও ধুঁকতে হয়েছিল ইংল্যান্ডকে। যদিও জয় পেয়েছিল তারা ৫ উইকেটের ব্যবধানে।

 

 

কিউএনবি/আয়শা/২৬ অক্টোবর ২০২২,খ্রিস্টাব্দ/বিকাল ৩:৫০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit