বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ১০:২৪ অপরাহ্ন
শিরোনাম
বৃহস্পতিবার বেলা ১২টায় ব্যালট নিয়ে সংসদে যাবে ইসি টানা তৃতীয় বছরেও ত্রাণকর্মীদের জন্য সবচেয়ে প্রাণঘাতী স্থান গাজা: জাতিসংঘ তৃতীয় সন্তানের জন্যও ৩৬৫ দিনের মাতৃত্বকালীন ছুটি দেবে বিজয়ের সরকার কলকাতায় অগ্নিকাণ্ড : বাংলাদেশিদের জন্য হেল্পলাইন চালু সুতারের ঘূর্ণিতে ৬০০তম টেস্ট রাঙালো ভারত দুবাই আন্তর্জাতিক পবিত্র কোরআন প্রতিযোগিতায় রেকর্ড আবেদন ২০২৬ সালের প্রথম ৪ মাসে ইরানের ৭.৫ বিলিয়ন ডলারের তেল রাজস্ব যুক্তরাষ্ট্রকে সহায়তা করলেই হামলা, উপসাগরীয় দেশগুলোকে ইরানের হুঁশিয়ারি ৯ মাস পর কারাকক্ষে স্ত্রী-বোনের সঙ্গে ইমরান খানের সময় কেমন কাটল? আন্তর্জাতিক অপরাধ আদালতের প্রধানের ওপর নিষেধাজ্ঞা দিল যুক্তরাষ্ট্র

পচা শামুকে পা কাটার শঙ্কায় ইংলিশরা

Reporter Name
  • Update Time : বুধবার, ২৬ অক্টোবর, ২০২২
  • ১৪৭ Time View

স্পোর্টস ডেস্ক : মেলবোর্নে বুধবার (২৬ অক্টোবর) আইরিশদের দেয়া ১৫৮ রান তাড়া করতে নেমে এ প্রতিবেদন লেখা পর্যন্ত ইংলিশদের সংগ্রহ ৭ ওভারে ৩ উইকেট হারিয়ে ৪৪ রান। জয়ের জন্য ১৩ ওভারে তাদের প্রয়োজন আরও ১১৪ রান। ২১ বলে ২০ রান করে ক্রিজে অপরাজিত আছেন ডেভিড মালান। তাকে সঙ্গ দিতে নামা হ্যারি বুকের সংগ্রহ ৬ বলে ৫ রান।

সেমিফাইলের দৌড়ে টিকে থাকতে হলে ভুল করা যাবে না ছোট প্রতিপক্ষগুলোর বিপক্ষে। সেটা ভালো করেই জানা আছে ইংল্যান্ডের। প্রথম ম্যাচে আয়াল্যান্ডের বিপক্ষে ২ পয়েন্ট তুলে নিলেও, আইরিশদের বিপক্ষে জয় নিয়ে দেখা দিয়েছে শঙ্কা। রান তাড়া করতে নেমে মাত্র ১৪ রান তুলতেই দুই ওপেনার জস বাটলার (০) ও অ্যালেক্স হেলসকে (৭) হারায় ইংল্যান্ড। তাদের সাজঘরে ফেরান জশ লিটল।

শুরুর ধাক্কা সামলে ওঠার আগে বেন স্টোকস ফিরে যান ফিওন হ্যান্ডের বলে বোল্ড হয়ে। ৮ বলে ৬ রান আসে এ অলরাউন্ডারের ব্যাট থেকে। মালান ও ব্রুক চতুর্থ উইকেট জুটিতে দলকে কতদূর নিয়ে যেতে পারেন সেটাই এখন দেখার বিষয়।

বিশ্বকাপের মঞ্চে এমনিতেও আয়ারল্যান্ডের বিপক্ষে রেকর্ডটা সুখকর নয় ইংলিশদের। ২০১১ সালের ওয়ানডে বিশ্বকাপে আইরিশদের বিপক্ষে হারের ক্ষত এখনো পোড়াচ্ছে থ্রি লায়ন্সদের।

এর আগে প্রথমে ব্যাট করতে নেমে ১৯.৩ ওভারে সবকটি উইকেট হারিয়ে আয়ারল্যান্ড সংগ্রহ করে ১৫৭ রান। বৃষ্টির আসা যাওয়ার মাঝে নির্ধারিত ওভারের খেলা নিয়ে ম্যাচের শুরুর দিকে জাগে শঙ্কা। দুবার মাঠে আসা যাওয়ার পর আয়ারল্যান্ডের ব্যাটাররা মেলবোর্নের ক্রিজে নেমেই মারকাটারি ব্যাটিং শুরু করেন। উদ্দেশ্য, বৃষ্টির কারণে যদি ওভার কমে যায়, তাহলেও যেন বড় সংগ্রহই থাকে তাদের দখলে। তবে ওপেনার পল স্টার্লিং বেশিক্ষণ সঙ্গ দিতে পারেননি অ্যান্ডি বালবির্নিকে।

৮ বলে ১৪ রান করে স্টার্লিং ডিপ থার্ডম্যান অঞ্চলে ধরা পড়েন স্যাম কুরানের হাতে। দ্বিতীয় উইকেট জুটিতে দলকে ৮২ রান এনে দেন বালবির্নি ও লরকান টাকার। বালবির্নি ফিফটি তুলে নিলেও টাকার দুর্ভাগ্যের শিকার হয়ে সাজঘরে ফেরেন। ২৭ বলে ৩ চার এক ছক্কায় ৩৪ রান করে রানআউট হন তিনি।

রানের খাতা খোলার আগেই হ্যারি টেকটর ফেরেন মার্ক উডের শিকার হয়ে। পরপর উইকেট হারিয়ে চাপে পড়ে আয়ারল্যান্ড। সে চাপ সামলানোর আগে সাজঘরে ফেরেন বালবির্নিও। ৪৭ বল মোকাবিলায় ৫ চার ও ২ ছক্কার মারে ৬২ রানে থামে তার ইনিংস। কার্টিস ক্যাম্ফার এসে ম্যাচের নিয়ন্ত্রণ নেয়ার চেষ্টা করেন। তবে তাকে সুযোগ দেননি উড। ১১ বলে ১৮ রান করে কট বিহাইন্ড হন ক্যাম্ফার।

এরপর আক্রমণে এসে লিভিংস্টোন ও স্যাম কুরান মিলে আইরিশদের মিডল ও লোয়ার অর্ডার বিধ্বস্ত করে দেন। ক্রিজে একাই দাঁড়িয়ে ছিলেন গ্যারেথ ডিলানি। তাকে সঙ্গ দিতে পারেননি ম্যাকার্থিরা। শেষ পর্যন্ত তিনি অপরাজিত ছিলেন ১০ বলে ১২ রান করে। ইংলিশদের পক্ষে ৩ ওভারে ১৭ রান খরচায় ৩ উইকেট তুলে নেন লিভিংস্টোন। ৪ ওভার বল করে ৩৪ রান খরচায় ৩ উইকেট শিকার করেন উড। এছাড়া কুরান দুটি ও বেন স্টোকস একটি উইকেট নিজের ঝুলিতে পুরেন। 

কিউএনবি/আয়শা/২৬ অক্টোবর ২০২২,খ্রিস্টাব্দ/দুপুর ২:২২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit