রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০২:১০ পূর্বাহ্ন
শিরোনাম
বৃষ্টি ও তাপমাত্রা নিয়ে আবহাওয়া অফিসের নতুন বার্তা শৈশবের স্বপ্ন পূরণ, সিন্ধু পুলিশের বিশেষ দায়িত্বে আফ্রিদি জ্বালানি সংকট নিয়ে প্রধানমন্ত্রীর দুঃখ প্রকাশ সৌদিকে ৫ বিলিয়ন ডলারের আধুনিক অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র দুর্গাপুরে শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারীর আবির্ভাব দিবস পালিত পাকিস্তান ক্রিকেটে বড় পরিবর্তন, শঙ্কায় বাবরের অধিনায়কত্ব ফুলবাড়ীর দৌলতপুরে বাড়ীতে ঢুকে লুটপাট ও মারপিট, থানায় অভিযোগ॥ অনিয়ম-দুর্নীতি ও স্বেচ্ছাচারিতার অভিযোগ ফুলবাড়ীর কাজিহাল ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের বিরুদ্ধে ১১ সদস্যের অনাস্থা পাহাড়ে সিন্ডিকেট চক্র কর্তৃক উজাড় হচ্ছে বনাঞ্চল; রাঙামাটিতে সাড়ে ৩ হাজার ঘনফুট কাঠ জব্দ নিরাপত্তা জোরদার করণে নওগাঁ শহরে এআই ক্যামেরা

ছেলের বয়সী তরুণীকে বিয়ে করছেন কন্নড় সুপারস্টার

Reporter Name
  • Update Time : বুধবার, ২৬ অক্টোবর, ২০২২
  • ১৩২ Time View

বিনোদন ডেস্ক : এরই মধ্যে জীবনের ৫৬ বসন্ত পার করেছেন এ অভিনেতা। মন দিয়েছেন ২৪ বছরের এক তরুণীকে। খুব শিগগির নাকি বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন তারা। এমন খবর যখন নেটপাড়ায় ছড়িয়েছে, তখন অনেকে নিন্দা প্রকাশ করেছেন। কারণ বাবলুর প্রথম স্ত্রী বীণা ও তার সংসারে রয়েছে এক পুত্রসন্তান, যার বয়স ২৭।

সম্পর্কের টানাপোড়েনের জেরে দীর্ঘদিন আগেই আলাদা হয়েছেন বীণা ও বাবলু। এবার নিজের ছেলের চেয়ে তিন বছরের ছোট তরুণীকে বিয়ে করতে যাচ্ছেন বাবলু। খবর হিন্দুস্তান টাইমসের। বিয়ের ব্যাপারে বাবলু ভারতীয় সংবাদমাধ্যমে বলেছেন, ‘আমার বয়স ৫৬। ওর ( হবু স্ত্রী) বয়স ২৪ বছর। ও বিয়ের জন্য তৈরি; কিন্তু আমিই সেটা পিছিয়েছি এবং ওকে সময় দিয়েছি ভাবনাচিন্তা করার; কিন্তু ও মন পাকা করে ফেলেছে আমাকে বিয়ের জন্য। এই সম্পর্কে সিলমোহর দিয়েছে ওর পরিবারও। কে কাকে ভালোবাসবে, কে কাকে বিয়ে করবে সেটা অন্য কেউ ঠিক করে দিতে পারে না।’ সেই সঙ্গে হবু স্ত্রীর ব্যাপারে বলেন, তিনি ভারতের অন্ধ্র প্রদেশের তেলাঙ্গানার মেয়ে।

বর্ষীয়ান অভিনেতা বাবলু পৃথ্বীরাজ শিশুশিল্পী হিসেবে চলচ্চিত্র জগতে আত্মপ্রকাশ করেন। ১৯৭১ সালে তামিল চলচ্চিত্র নাঙ্গু সুভারগালের মাধ্যমে তিনি তামিল বড় পর্দায় ডেবিউ করেন।  ১৯৮০-এর দশক থেকে ২০০০-এর দশক পর্যন্ত অনেক তামিল, তেলেগু, মালয়ালম এবং কন্নড় চলচ্চিত্রে একজন নেতৃস্থানীয় ব্যক্তি, সমর্থক অভিনেতা এবং বিরোধী অভিনেতা হিসেবে উপস্থিত হয়েছিলেন। তিনি ১৯৯৮ সালে মুক্তিপ্রাপ্ত আভাল ভারুভালা চলচ্চিত্রে, অজিথ কুমার এবং সিমরানের পাশাপাশি একটি গুরুত্বপূর্ণ ভূমিকায় অভিনয় করেন। তার অভিনয় বেশ প্রশংসনীয় ছিল। পরে, তিনি আরাসি এবং বাণী রানির মতো কিছু ব্লকবাস্টার সিরিয়ালে অভিনয় করেছিলেন। এ ছাড়া তিনি কয়েকটি তামিল শোতে হোস্টও করেছিলেন।

 

 

কিউএনবি/আয়শা/২৬ অক্টোবর ২০২২,খ্রিস্টাব্দ/দুপুর ১:৫৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit