রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০২:২৭ পূর্বাহ্ন
শিরোনাম
ভারত ৪-০ গোলে হারলেও মুগ্ধ দর্শকরা ‘নিজ বাসভবনের ছাদের সৌরবিদ্যুৎ থেকে জাতীয় গ্রিডে বিদ্যুৎ দিয়েছেন প্রধানমন্ত্রী’ পিটিআই ঠেকাতে পাকিস্তানের রাজধানী এখন ‘কনটেইনারাবাদ’! স্বর্ণের দাম কমবে না বাড়বে, যা বলছে পূর্বাভাস ইরান যুদ্ধে চীনের নীরব উপস্থিতি, বদলে যাচ্ছে সমীকরণ কুমিল্লায় রতন গ্যাংয়ের প্রধানসহ শীর্ষ ৪ কিশোর গ্যাং লিডার গ্রেফতার নোয়াখালীতে ইয়াবা সেবনের দায়ে দুইজনের কারাদণ্ড বৈশ্বিক অর্থনীতিতে অনিশ্চয়তাই নতুন স্বাভাবিক অবস্থা: অর্থমন্ত্রী সালাহউদ্দীন সুমন পেলেন বর্ষসেরা ট্যুরিজম কনটেন্ট ক্রিয়েটর পুরস্কার গাড়ি দেখলেই সালাম দেওয়া পথশিশুদের খাওয়ালেন প্রধানমন্ত্রী

বিশ্বকাপে নিজেকে প্রমাণ করতে চান হ্যাজার্ড

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২৫ অক্টোবর, ২০২২
  • ১৫৭ Time View

স্পোর্টস ডেস্ক : ‘সোনালি প্রজন্মে’র হাত ধরে এখনো কোনো সাফল্যের ছোঁয়া পায়নি বেলজিয়াম। বিশ্বকাপের অধরা ট্রফি জয়ের স্বপ্ন নিয়েই কাতারে নোঙর ফেলবে তারা। ২০১৮ বিশ্বকাপে ব্রাজিলের মতো শক্তিশালী প্রতিপক্ষকে হারিয়ে শেষ চারে খেলেছিল হ্যাজার্ড-ডি ব্রুইনরা, তৃতীয় হয়ে শেষ করেছিল রাশিয়া বিশ্বকাপ। বেলজিয়ামের বিশ্বকাপ ইতিহাসে সেরা পারফরম্যান্স করতে হলে কাতারে পৌঁছাতে হবে ফাইনালে।

কাজটা কঠিন হলেও নিজেদের ওপর বিশ্বাস রাখছেন এডেন হ্যাজার্ড, ‘অনেক প্রত্যাশা নিয়ে বিশ্বকাপে যাচ্ছি। গতবারের চেয়ে এবার আরো ভালো করতে চাই। যদিও এটা কঠিন হবে। এই দলের অধিনায়ক হতে পেরে আমি গর্বিত। ভালো করতে হলে নিজেদের ওপর বিশ্বাস রাখতে হবে। ’ চোট কাটিয়ে ফেরা হ্যাজার্ড মাঠে নিজেকে প্রমাণ করতে চান, ‘কঠিন সময় পার করেছি। কিছু ব্যাপার ছিল, এর অন্যতম ইনজুরি। কিন্তু এখন সব কিছু স্বাভাবিক হয়েছে। আমি মাঠে প্রমাণ করার অপেক্ষায় আছি। ’ 

কাতার বিশ্বকাপে ‘এফ’ গ্রুপে বেলজিয়াম। গ্রুপে তাদের সঙ্গী মরোক্কো, কানাডা ও ক্রোয়েশিয়া। ২৪ নভেম্বর কানাডার বিপক্ষে ম্যাচ দিয়ে আসর শুরু করবে তারা। এরপর ২৭ নভেম্বর মরোক্কো এবং ১ ডিসেম্বর ক্রোয়েশিয়ার মুখোমুখি হবেন এডেন হ্যাজার্ডরা। ফিফা

 

 

কিউএনবি/আয়শা/২৫ অক্টোবর ২০২২,খ্রিস্টাব্দ/রাত ১১:৩৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit