সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ১০:১৫ পূর্বাহ্ন
শিরোনাম
আইটি, এআই, সার ও জ্বালানি খাতে বিনিয়োগে মারুবেনি কর্পোরেশনকে আমন্ত্রণ প্রধানমন্ত্রীর জার্মান পর্যটকের মালামাল চুরি করা যুবককে ধরতে পুরস্কার ঘোষণা উচ্চ আয়ের পাশাপাশি যে ১০ পেশায় রয়েছে কাজের আনন্দ খাবারের আগে অলিভ অয়েল খেলে রক্তে শর্করা বাড়ে ধীরে, বলছে গবেষণা প্রধানমন্ত্রীর সভাপতিত্বে সরকারদলীয় এমপিদের বৈঠক ফ্যাটি লিভার থেকে লিভার ক্যানসার, যে ৭ লক্ষণে হবেন সতর্ক নিজের মত প্রকাশ করলে কিংবা অন্যায়ের প্রতিবাদ করলে ‘অলক্ষ্মী’: ইশা সাহা ময়নাতদন্তের রিপোর্টে মিলল নানা পাটেকারের মৃত্যুর প্রকৃত কারণ দুর্গাপূজায় টানা তিন দিন বন্ধ থাকবে ব্যাংক জমাদিউল আউয়ালের চাঁদ দেখা যায়নি

ঢাকার মহাসমাবেশ সফলে প্রস্তুতির নির্দেশ বিএনপির

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২৫ অক্টোবর, ২০২২
  • ১২৮ Time View

ডেস্ক নিউজ : এই মুহুর্তে রাজনৈতিক অঙ্গনে সবচেয়ে আলোচিত আগামী ১০ ডিসেম্বর অনুষ্ঠেয় বিএনপির ঢাকার মহাসমাবেশ। এদিন কি হবে তা চূড়ান্ত সিদ্ধান্ত না নিলেও দলটির এই মহাসমাবেশ সফল করতে ঢাকা বিভাগের প্রতিটি সাংগঠনিক জেলাকে প্রস্তুতি নিতে নির্দেশ দেওয়া হয়েছে। আজ মঙ্গলবার বিকালে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে ঢাকা বিভাগের নেতাদের নিয়ে এক যৌথসভায় এই নির্দেশ দেওয়া হয়।  

বৈঠকে উপস্থিত নেতারা জানান, এই যৌথ সভায় কোন জেলা বা মহানগর কত লোক নিয়ে মহাসমাবেশে যোগ দিবে তা নিয়ে তারা একটি প্রতিশ্রুতি দিয়েছেন। এ ছাড়াও সমাবেশ সফল করতে একাধিক উপ-কমিটি নিয়ে আলোচনা হয়েছে। পরবর্তী বৈঠকে এসব উপকমিটি গঠন করা হতে পারে। এই যৌথ সভায় মহাসমাবেশের দলনেতা বিএনপির ভাইস চেয়ারম্যান আব্দুল্লাহ আল নোমানের সভাপতিত্বে ও ঢাকা বিভাগের সাংগঠনিক সম্পাদক আবদুস সালাম আজাদ পরিচালনায় প্রধান অতিথি হিসেবে অংশ নেন দলের স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। মহাসমাবেশ বাস্তবায়ন কমিটির উপদেষ্টাও তিনি।

যৌথসভায় আরও অংশ নেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়, ড. আব্দুল মঈন খান, বিএনপির কেন্দ্রীয় নেতা আমান উল্লাহ আমান, আফরোজা খানম রীতা, খায়রুল কবির খোকন, ড. আসাদুজ্জামান রিপন, সরাফত আলী সপু, আমিনুল হক, রফিকুল আলম মজনু, আবদুল কালাম আজাদ সিদ্দিকী, বেনজীর আহমেদ টিটু, অ্যাডভোকেট নিপুণ রায় চৌধুরী, আকরামুল হাসান, ঢাকা জেলার ডা. দেওয়ান মো. সালাহ উদ্দীন বাবু ও খন্দকার আবু আশফাক, গাজীপুর জেলার ফজলুল হক মিলন ও রিয়াজুল হান্নান, মহানগরের সোহরাব উদ্দিন ও শওকত হোসেন সরকার, মুন্সীগঞ্জের আবদুল হাই ও কামরুজ্জামান রতন নারায়ণগঞ্জ মহানগরের অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান ও অ্যাডভোকেট আবু আল ইউসুফ খান টিপুসহ মোট ৯০ জন নেতা।

 

 

কিউএনবি/আয়শা/২৫ অক্টোবর ২০২২,খ্রিস্টাব্দ/রাত ১০:৪৯

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit