সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ১০:১৪ পূর্বাহ্ন
শিরোনাম
আইটি, এআই, সার ও জ্বালানি খাতে বিনিয়োগে মারুবেনি কর্পোরেশনকে আমন্ত্রণ প্রধানমন্ত্রীর জার্মান পর্যটকের মালামাল চুরি করা যুবককে ধরতে পুরস্কার ঘোষণা উচ্চ আয়ের পাশাপাশি যে ১০ পেশায় রয়েছে কাজের আনন্দ খাবারের আগে অলিভ অয়েল খেলে রক্তে শর্করা বাড়ে ধীরে, বলছে গবেষণা প্রধানমন্ত্রীর সভাপতিত্বে সরকারদলীয় এমপিদের বৈঠক ফ্যাটি লিভার থেকে লিভার ক্যানসার, যে ৭ লক্ষণে হবেন সতর্ক নিজের মত প্রকাশ করলে কিংবা অন্যায়ের প্রতিবাদ করলে ‘অলক্ষ্মী’: ইশা সাহা ময়নাতদন্তের রিপোর্টে মিলল নানা পাটেকারের মৃত্যুর প্রকৃত কারণ দুর্গাপূজায় টানা তিন দিন বন্ধ থাকবে ব্যাংক জমাদিউল আউয়ালের চাঁদ দেখা যায়নি

যেকোনো মূল্যে ঢাকায় গণসমাবেশ করা হবে

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২৫ অক্টোবর, ২০২২
  • ১৬১ Time View

ডেস্কনিউজঃ যেকোনো মূল্যে ঢাকায় সমাবেশ করা হবে বলে জানিয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেছেন, শান্তিপূর্ণ এবং গণতান্ত্রিকভাবে আমরা এই গণসমাবেশ সফল করব। এখানে সরকার যদি বাধা দিতে আসে সেই দায় দায়িত্ব সরকারের, আমাদের নয়।

তিনি বলেন, আমাদের দায়িত্ব হলো সভা সমাবেশ সফল করা। সেখান থেকে সরকার পতন আন্দোলনের সূচনা করব, এটাই হলো আমাদের আজকে সভার দৃঢ় প্রত্যয়।

মঙ্গলবার বিকেলে রাজধানী নয়াপল্টনে এক যৌথ সভার শেষে এসব কথা বলেন মির্জা আব্বাস। আগামী ১০ ডিসেম্বর ঢাকায় মহাসমাবেশকে সফল করার জন্য এই সভার আয়োজন করা হয়।

এ সময় বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়, ডক্টর আব্দুল মঈন খান, চেয়ারপারসনের উপদেষ্টা আমানুল্লাহ আমান, যুগ্ম মহাসচিব খাইরুল কবির খোকন, সাংগঠনিক সম্পাদক আব্দুস সালাম আজাদ, বিএনপি নেতা ড. আসাদুজ্জামান রিপন, ফজলুল হক মিলন, কামরুজ্জামান রতন, মীর নেওয়া আলী নেওয়াজ, মীর সরাফত আলী সপু ,সাঈদ সোহরাব ও যুবদলের সভাপতি সুলতান সালাউদ্দিন টুকু প্রমুখ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

মির্জা আব্বাস বলেন, ইতোমধ্যে আমাদের তিনটি সমাবেশ হয়েছে সে অভিজ্ঞতার আলোকে ১০ ডিসেম্বরের আমরা প্রতিফলন ঘটাবো।

তিনি বলেন, সরকার ইতোমধ্যে মধ্যে বিভিন্ন ধরনের কথা বলতেছে, আমাদের কর্মীদের বলতে চাই সরকারের কোনো উস্কানিমূলক কথায় পা দেবে না।

বিএনপির ভাইস চেয়ারম্যান আব্দুল্লাহ আল নোমান বলেন, আজকে একটি সফল সভা হয়েছে। এই সভার মাধ্যমে ইঙ্গিত পাচ্ছি আমাদের সমাবেশ মহাসমাবেশে রূপান্তরিত হবে।

সাংবাদিকদের ধন্যবাদ জানিয়ে তিনি বলেন, আমাদের চলমান আন্দোলনে সাংবাদিক ভাইয়েরা সহযোগিতা করেছেন। আগামী ১০ ডিসেম্বরসহ সামনের যে সংগ্রাম রয়েছে তাতেও সহযোগিতা করবেন বলে আশা করি।

নোমান বলেন, আমরা দৃঢ়ভাবে বলতে চাই এ সরকারের পতন না হওয়া পর্যন্ত আমাদের চলমান গণতান্ত্রিক আন্দোলন অব্যাহত থাকবে। সরকারের পতনের যে আন্দোলন এ আন্দোলন বিজয়ের মুখোমুখি। জয় আমাদের হবে ইনশাআল্লাহ। এ প্রত্যাশা আমাদের রয়েছে।

কিউএনবি/বিপুল/২৫.১০.২০২২/ রাত ৮.২৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit