শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ১২:১৪ অপরাহ্ন
শিরোনাম
খালেদা জিয়ার জন্মবার্ষিকীতে শিক্ষা প্রতিষ্ঠানে  গাছের চারা বিতরণ। ‎পাটগ্রামে মাদ্রাসার নৈশপ্রহরীর বিরুদ্ধে শিশুকে ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ১ শ্রেষ্ঠ আশুলিয়া থানার ওসি তরিকুল ইসলাম নোয়াখালীতে যুবদল নেতাকে গায়েবি চুরি মামলায় ফাঁসানোর অভিযোগ নোয়াখালীতে আবাসিক হোটেলে ডিবির অভিযানে গ্রেপ্তার ১২   নতুন রাষ্ট্রপতিকে স্বাগত জানিয়ে ঢাবিতে ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি সোহেলের নেতৃত্বে শুভেচ্ছা মিছিল নোয়াখালীতে মাদকবিরোধী অভিযানে ২জনের কারাদন্ড চৌগাছা পরিবারের উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে ফলদ-ঔষধি গাছ,বিতরণ  কুইন সুলিভানকে থাপ্পড় মারায় শাস্তির মুখে লিওনেল মেসি বৃষ্টি নিয়ে নতুন বার্তা আবহাওয়া অফিসের

ডোমারে সড়ক দূর্ঘটনা রোধকল্পে ট্রাফিক সচেতনতামূলক প্রচারণা

আনিছুর রহমান মানিক, ডোমার (নীলফামারী) প্রতিনিধি  ।
  • Update Time : মঙ্গলবার, ২৫ অক্টোবর, ২০২২
  • ১৪৪ Time View

আনিছুর রহমান মানিক, ডোমার (নীলফামারী) প্রতিনিধি : “আইন মেনে সড়কে চলি, নিরাপদে ঘরে ফিরি”এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে নীলফামারীর ডোমারে সড়ক দূর্ঘটনা রোধকল্পে ডোমার থানা পুলিশ ও ট্রাফিক শাখার যৌথ্য উদ্যোগে সচেতনতামূলক প্রচারণা চালানো হয়।

সহকারী পুলিশ সুপার (সার্কেল) আলী মোহাম্মদ আব্দুল্লাহ,র নেতেৃত্বে সোমবার সকাল থেকে শুরু করে বিকাল পর্যন্ত ডোমার পৌর এলাকার বিভিন্ন পয়েন্টে এ কর্মসূচি পালন করেন। প্রচারণায় ডোমার থানার অফিসার ইনচার্জ মাহামুদ উন-নবী, ট্রাফিক ইন্সপেক্টর মোকারম হোসেন সরকার, এসআই ঠাকুরদাস রায়, শাকিল আহম্মেদ, টিএএসআই সাজ্জাদ হোসেনসহ সঙ্গীয় ফোর্স উপস্থিত ছিলেন। এ সময় দূর্ঘটনা এড়াতে লিফলেট, স্টিকার বিতরণ করা হয়।

হেলমেট পরিধানসহ প্রয়োজনীয় কাগজপত্র থাকা চালকদের ফুলের তোরা উপহার দিয়ে শুভেচ্ছা জানান ডোমার থানা পুলিশ। ডোমার থানার অফিসার ইনচার্জ মাহামুদ উন-নবী বলেন, নীলফামারী জেলা পুলিশ সুপার মোস্তাফিজুর রহমান (পিপিএম) মহোদয়ের নির্দেশনায় সড়কে মৃত্যুর মিছিল কমাতে সাধারণ মানুষকে সচেতন করতে এ কর্মসুচি পালন করা হচ্ছে। হেলমেট ছাড়া মটর সাইকেল চালালে যে কোনো সময় বড় ধরনের দুর্ঘটনা সহ জীবনহানি হতে পারে।

পুলিশের ভয়ে নয়, নিজের সুরক্ষা এবং পরিবারের নিকট সুস্থভাবে ফেরার জন্য মোটরসাইকেল চালক এবং আরোহীদের হেলমেট পরিধান, ড্রাইভিং লাইসেন্স সহ গাড়ীর প্রয়োজনীয় কাগজপত্র সাথে রাখার পরামর্শ প্রদান করেন তিনি।

 

 

কিউএনবি/আয়শা/২৫ অক্টোবর ২০২২,খ্রিস্টাব্দ/বিকাল ৪:৩৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit