বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ০৮:১০ অপরাহ্ন
শিরোনাম
চোট শঙ্কায় তানজিদ, অনুশীলনে আঙুলে বলের আঘাত পেলেন মুশফিক খাবারের প্যাকেটে করে এলো তেলাপোকা, কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ অভিনেত্রীর উপগ্রহের দাপটে ম্লান রাতের আকাশ, ব্যাহত মহাকাশ গবেষণা শেষ টেস্টে বাংলাদেশের ৪ পেসার খেলানোর সম্ভাবনা, যা বললেন সিমন্স যিনি সর্বাধিক ভোট পাবেন, তার নাম সংসদেই জানিয়ে দেয়া হবে: সিইসি আয়ের চেয়ে লাগামহীন ব্যয়, রেকর্ড ৪০ ট্রিলিয়ন ডলারে যুক্তরাষ্ট্রের জাতীয় ঋণ বিশ্ব মশা দিবস আজ ফের ভূমিকম্পে কেঁপে উঠল ইন্দোনেশিয়া যুক্তরাষ্ট্র এখনও উত্তর কোরিয়ার শত্রু, কেন বললেন কিমের বোন? ইরানের বিরুদ্ধে সর্বোচ্চ কঠোর অর্থনৈতিক অভিযানের ঘোষণা ট্রাম্পের

২২ ঘণ্টা পর সারাদেশে নৌ চলাচল শুরু

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২৫ অক্টোবর, ২০২২
  • ১৩১ Time View

ডেস্ক নিউজ : প্রলয়ঙ্কারি ঘূর্ণিঝড় সিত্রাংয়ের বিপদ কেটে যাওয়ায় সারাদেশে নৌযান চলাচল শুরু হয়েছে। প্রায় ২২ ঘণ্টা বন্ধ রাখার পর মঙ্গলবার সকাল পৌনে ১০টা থেকে লঞ্চসহ সব নৌযান চলাচল শুরুর ঘোষণা দেওয়া হয়েছে। সিত্রাং এগিয়ে আসায় সোমবার দুপুরে সারাদেশে সব ধরনের নৌযান চলাচল বন্ধ করে দিয়েছিল বিআইডব্লিউটিএ।

সিত্রাংয়ের বিপদ কেটে যাওয়ায় সারা দেশে সব ধরনের নৌযান চলাচল শুরুর ঘোষণা দিয়েছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহণ কর্তৃপক্ষ- বিআইডব্লিউটিএ। বিষয়টি নিশ্চিত করেছেন বিআইডব্লিউটিএর উপপরিচালক মো. মোবারক হোসেন মজুমদার। তিনি বলেন, আবহাওয়ার উন্নতি হওয়ায় মঙ্গলবার সকাল পৌনে ১০টা থেকে লঞ্চসহ সব নৌযান চলাচল শুরুর ঘোষণা দেওয়া হয়েছে।

ঘূর্ণিঝড় এগিয়ে আসায় সোমবার সকালে দেশের সমুদ্রবন্দরগুলোতে বিপদ সংকেত জারির পাশাপাশি উপকূলীয় নদীবন্দরগুলোতে ৩ নম্বর নৌ বিপদ সংকেত দেখাতে বলা হয়। সে কারণে শুরুতে উপকূলীয় জেলাগুলোতে এবং পরে বেলা ১২টা থেকে সারাদেশে সব ধরনের নৌযান চলাচল বন্ধ ঘোষণা করে বিআইডব্লিউটিএ।

ভারি বর্ষণ আর জলোচ্ছ্বাস সঙ্গী করে সোমবার সন্ধ্যায় বাংলাদেশ উপকূল অতিক্রম শুরু করে ঘূর্ণিঝড় ‘সিত্রাং’। মধ্যরাত নাগাদ ভোলার কাছ দিয়ে এ ঝড় পুরোপুরি স্থলভাগে উঠে আসে এবং বৃষ্টি ঝরিয়ে দুর্বল হতে হতে স্থল নিম্নচাপে পরিণত হয়। ঘূর্ণিঝড়ে সারা দেশে ১১ জনের মৃত্যু হয়েছে। বহু গাছপালা পড়ে গেছে। বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে দেশের বিভিন্ন স্থানে।

 

 

কিউএনবি/আয়শা/২৫ অক্টোবর ২০২২,খ্রিস্টাব্দ/দুপুর ১:০৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit