রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০৭:০৬ পূর্বাহ্ন

নরসিংদীতে মুসাফির এর ৪র্থ প্রতিষ্ঠা বার্ষিকী পালিত 

মোঃ সালাহউদ্দিন আহমেদ,নরসিংদী জেলা প্রতিনিধি ।
  • Update Time : সোমবার, ২৪ অক্টোবর, ২০২২
  • ১৬৪ Time View
মোঃ সালাহউদ্দিন আহমেদ : নরসিংদীর ড্রীম হলিডে পার্কে সোমবার (২৪ অক্টোবর) অরাজনৈতিক সামাজিক সেচ্ছাসেবী সংগঠন মুসাফির এর চতুর্থ প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে গ্রেন্ড মিটআপ অনুষ্ঠান ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ছিলেন মুসাফিরের উপদেষ্টা নরসিংদী সদর উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব আফতাব উদ্দিন ভূইয়া। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন মুসাফিরের উপদেষ্টা ও মাধবদী সেচ্ছাসেবী ফোরামের সভাপতি মোহাম্মদ আল-আমীন রহমান।

অনুষ্ঠানের উদ্বোধন করেন মুসাফিরের উপদেষ্টা ও নরসিংদী চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির পরিচালক আলহাজ্ব মোতালেব হোসেন। প্রধান মেহমান হিসেবে উপস্থিত ছিলেন এম এম কে ডাইং এন্ড প্রিন্টং মিলস এর এমডি আলহাজ্ব আঃ মোমেন মোল্লা, ব্রাদার্স ডাইং এন্ড প্রিন্টিং মিলস এর এমডি আলহাজ্ব মোঃ আইয়ুব আলী, আলহাজ্ব মোঃ ইব্রাহিম মিয়া।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নরসিংদী ওমেন্স ক্লাবের সভাপতি ও রিহ্যাবের পরিচালক ড. ইঞ্জিনিয়ার মাসুদা সিদ্দিকী রোজী , নরসিংদী সবুজ পরিবেশ আন্দোলনের সভাপতি প্রফেসর ড.শেখ আবুল হোসেন হানিফ , মাধবদী সেচ্ছাসেবী ফোরামের সাধারণ সম্পাদক হাজী মোঃ রোমান মিয়া, চরাঞ্চল ব্লাড ডোনার ক্লাবের সভাপতি ইকবাল হোসেন স্বাধীন, প্রমুখ । সভায় বক্তারা বিভিন্ন সামাজিক দিক নির্দেশনা মূলক বক্তব্য রাখেন। এছাড়াও ইসলামী সাংস্কৃতিক অনুষ্ঠান, কেক কাটা ও রেফেল ড্র এর মাধ্যমে পুরস্কার বিতরণ করা হয়। 

 

 

কিউএনবি/আয়শা/২৪ অক্টোবর ২০২২,খ্রিস্টাব্দ/রাত ৮:১৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit