বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ০৫:০৭ অপরাহ্ন
শিরোনাম
ধোলাইখাল ট্রাকস্ট্যান্ড সরিয়ে নেওয়ার জন্য ডিএসসিসিকে ইশরাকের চিঠি দীর্ঘ দিন বন্ধ থাকার পর সিসিকের নতুন পরিকল্পনায় সিলেট জালালাবাদ সিটি পার্ক র‌্যাঙ্কিংয়ে আরও নিচে নামল ব্রাজিল, আর্জেন্টিনা কততে? প্রথমবারের মতো পাকিস্তান সফরে ভ্যাটিকান সিটির শীর্ষ কূটনীতিক বিশ্বসেরা ২% গবেষকের তালিকায় রাবির ১৬, রুয়েটের ১৫ গবেষক বাংলাদেশ ও ইন্দোনেশিয়ার মধ্যে ভিসা সহজীকরণ ও বাণিজ্য বৃদ্ধি জোরদারে গুরুত্বারোপ বিষাক্ত চেতনানাশক স্প্রেতে অসুস্থ একই পরিবারের ১৫ জন হাসপাতালে রাতে সুপ্রিম কোর্টে প্রবেশে কড়াকড়ি আরোপ ‎লালমনিরহাটে স্ত্রীকে পিটিয়ে হত্যা, স্বামীর মৃত্যুদণ্ড ‎আমেনা হত্যা ও এসিড নিক্ষেপের বিচার দাবিতে লালমনিরহাটে মহাসড়ক অবরোধ

হাতিয়া উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদকের মৃত্যু

Reporter Name
  • Update Time : সোমবার, ২৪ অক্টোবর, ২০২২
  • ২৩২ Time View
নোয়াখালী প্রতিনিধি : নোয়াখালীর হাতিয়া উপজেলা আওয়ামীগের সাধারণ সম্পাদক মহিউদ্দিন আহমেদ (৬৫) মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। সোমবার (২৪ অক্টোবর) বিকেলে ৫টার দিকে উপজেলার নিজ বাড়িতে তার মৃত্যু হয়। বিষয়টি নিশ্চিত করেছেন হাতিয়া উপজেলা আওয়ামীলীগের সভাপতি মোহাম্মদ আলী। তিনি বলেন, মহিউদ্দিন আহমেদ দীর্ঘ এক বছর ধরে পাকস্থলীর ক্যান্সারে ভুগছিলেন।

তিনি দীর্ঘ দিন ভারতের একটি হাসপাতালে ভর্তি ছিলেন। আজ বিকেল ৫টার দিকে উপজেলার চরকিং ইউনিয়নের নিজ বাড়িতে তার মৃত্যু হয়। মহিউদ্দিন দুই ছেলে এক মেয়ের জনক ছিলেন। আগামীকাল মঙ্গলবার বিকেল সাড়ে ৪টায় চরকিং ইউনিয়নের তার বাড়ি সংলগ্ন পারিবারিক কবর স্থানের সামনে জানাজা শেষে তাকে দাফন করা হবে। 

মহিউদ্দিন আহমেদ ২০০৪সাল থেকে হাতিয়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করে আসছেন। চরকিং ইউনিয়ন থেকে ৭বার ইউপি চেয়ারম্যান নির্বাচিত হন তিনি। তার বাবা জিয়াউল তালুক মিয়া হাতিয়া উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ছিলেন।  

তার মৃত্যুতে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের,নোয়াখালী-৬ (হাতিয়া) আসনের এমপি আয়েশা ফেরদৌস, জেলা আওয়ামীলীগের আহ্বায়ক খায়রুল আনম চৌধুরী সেলিম, যুগ্ম-আহ্বায়ক শিহাব উদ্দিন শাহীন, স্বাধীনতা ব্যাংকার্স পরিষদ সদস্য ফখরুল ইসলাম রাহাত, উপজেলা ভাইস চেয়ারম্যান মো.কেফায়েত উল্যাহ,রামপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সিরাজীস সালেকিন রিমন শোক জানিয়েছেন।

 

 

কিউএনবি/আয়শা/২৪ অক্টোবর ২০২২,খ্রিস্টাব্দ/সন্ধ্যা ৬:৪০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit