রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০১:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম
বৃষ্টি ও তাপমাত্রা নিয়ে আবহাওয়া অফিসের নতুন বার্তা শৈশবের স্বপ্ন পূরণ, সিন্ধু পুলিশের বিশেষ দায়িত্বে আফ্রিদি জ্বালানি সংকট নিয়ে প্রধানমন্ত্রীর দুঃখ প্রকাশ সৌদিকে ৫ বিলিয়ন ডলারের আধুনিক অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র দুর্গাপুরে শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারীর আবির্ভাব দিবস পালিত পাকিস্তান ক্রিকেটে বড় পরিবর্তন, শঙ্কায় বাবরের অধিনায়কত্ব ফুলবাড়ীর দৌলতপুরে বাড়ীতে ঢুকে লুটপাট ও মারপিট, থানায় অভিযোগ॥ অনিয়ম-দুর্নীতি ও স্বেচ্ছাচারিতার অভিযোগ ফুলবাড়ীর কাজিহাল ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের বিরুদ্ধে ১১ সদস্যের অনাস্থা পাহাড়ে সিন্ডিকেট চক্র কর্তৃক উজাড় হচ্ছে বনাঞ্চল; রাঙামাটিতে সাড়ে ৩ হাজার ঘনফুট কাঠ জব্দ নিরাপত্তা জোরদার করণে নওগাঁ শহরে এআই ক্যামেরা

আবার মা হলেন হাসিন রওশন

Reporter Name
  • Update Time : সোমবার, ২৪ অক্টোবর, ২০২২
  • ১৭২ Time View

বিনোদন ডেস্ক : দ্বিতীয় সন্তানের মা হলেন মডেল ও অভিনেত্রী হাসিন রওশন। গত ২২ অক্টোবর মা হয়েছেন। সন্তানের নাম রেখেছেন উমায়ের মাঈন।  দ্বিতীয় সন্তানের মা হবার অনুভূতি জানিয়ে হাসিন নিজের ফেসবুক হ্যান্ডেলে লিখেছেন, ‘আলহাদুলিল্লাহ, অবশেষে আমার শরীরের নিখোঁজ আরেকটি অংশ খুঁজে পেলাম।

এটা আর কেউ নয়, আমার নবজাতক সন্তান উমায়ের মাঈন। আপনাদের প্রার্থনার মধ্যে আমাদের রাখবেন। ’মা হতে যাওয়ার খবর জানিয়ে হাসিন বলেছিলেন, ‘মাতৃত্বের স্বাদ পাওয়া ভাগ্যের ব্যাপার। আর আমার মনে হয় যে একবার মাতৃত্বের স্বাদ পায় সে বারবার জীবনে মাতৃত্বের স্বাদ পেতে চায়। আমি আর আমার স্বামী মারুফ বাচ্চা অনেক পছন্দ করি এরচেয়ে বড় কথা আমাদের কাছে মনে হয়েছে উযায়েরের একটা বন্ধু দরকার। ’

২০১১ সালে ‘ভিট-চ্যানেল আই টপ মডেল’ প্রতিযোগিতার বিজয়ী হওয়ার মাধ্যমে শোবিজে আত্মপ্রকাশ করেন হাসিন রওশন। পরের পাঁচ বছরে নাটক, বিজ্ঞাপনচিত্র, মডেলিং সব মাধ্যমে নিয়মিত কাজ করেন তিনি। ২০১২ সালে ব্যবসায়ী মারুফুল ইসলামের সঙ্গে বিয়ের পিঁড়িতে বসেন তিনি। বিয়ের পর কিছুদিন শোবিজে কাজ করলেও বর্তমানে স্বামী, সংসার ও নিজের ইন্টেরিয়র ফার্ম নিয়েই ব্যস্ত সময় কাটাচ্ছেন।   

প্রায় ছয় বছর ধরে মিডিয়া থেকে দূরে আছেন হাসিন। ২০১৭ সালের ৩ ডিসেম্বর প্রথম সন্তানের মা হন হাসিন। ছেলের নাম রাখেন উযায়ের মাঈন। হাসিন অভিনীত উল্লেখযোগ্য টিভি নাটকের মাঝে রয়েছে- তাহের শিপনের পরিচালনায় ‘আমাদের ছোট নদী, সকাল আহমেদের পরিচালনায় ‘সখা হে’, তন্ময় তানসেনের পরিচালনায় ‘নরম রোদের ওম’, রাজীবুল ইসলাম রাজীবের ‘নো ম্যানস ল্যান্ড’, দীপংকর দীপনের ‘গ্র্যান্ড মাস্টার’, জাহিদ হাসানের ‘উড়ামন’, এস এ হক অলিকের ‘সোনার সুতো’, কাফি বীরের ‘মেঘের ওপারে’।

 

 

কিউএনবি/আয়শা/২৪ অক্টোবর ২০২২,খ্রিস্টাব্দ/বিকাল ৫:০৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit