শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০৭:৩০ অপরাহ্ন
শিরোনাম

বান্দরবানের ৪ উপজেলায় পর্যটক নিষিদ্ধ

Reporter Name
  • Update Time : রবিবার, ২৩ অক্টোবর, ২০২২
  • ৪৪৫ Time View

ডেস্ক নিউজ : রুমা ও রোয়াংছড়ির পর এবার বান্দরবানের আলীকদম ও থানচি উপজেলায় দেশি-বিদেশি সব ধরনের পর্যটক ভ্রমণ নিষিদ্ধ করেছে স্থানীয় প্রশাসন। বান্দরবানের জেলা প্রশাসনের পক্ষ থেকে রবিবার (২৩ অক্টোবর) সন্ধ্যায় ইস্যু করা এক পত্রে এই নিষেধাজ্ঞার কথা জানানো হয়।

জেলা ম্যাজিস্ট্রেটের অতিরিক্ত দায়িত্বে থাকা উপসচিব লুৎফুর রহমানের সই করা ওই বিজ্ঞপ্তিতে বলা হয়, ২৩ অক্টোবর থেকে এই নিষেধাজ্ঞা কার্যকর হবে। বিভিন্ন দুর্গম এলাকায় লুকিয়ে থাকা সন্ত্রাসীদের অবস্থান খুঁজে পেতে তল্লাশি অভিযান চালাবে সেনাবাহিনী। এ কারণে বান্দরবান সেনা রিজিয়নের পক্ষ থেকে চারটি উপজেলায় পর্যটক যাতায়াত বন্ধ রাখার জন্য অনুরোধ জানানো হয়েছে।

এর আগে গত ১৮ অক্টোবর থেকে বান্দরবানের রুমা ও রোয়াংছড়ি উপজেলায় পর্যটক যাতায়াত নিষিদ্ধ করা হয়। গত ১০ অক্টোবর থেকে শুরু হওয়া বিশেষ অভিযানে র‌্যাব সদস্যরা বান্দরবানের রুমা ও রোয়াংছড়ি উপজেলা এবং রাঙামাটির বিলাইছড়ি উপজেলার দুর্গম এলাকা থেকে সাত সন্ত্রাসী এবং স্থানীয় সন্ত্রাসী গ্রুপ কেএনএফের তিন সদস্যকে আটকের পর অভিযানের পরিধি আরো বাড়ানো হয়। এ কারণে মিয়ানমার সীমান্তের কাছাকাছি আলীকদম ও থানচি উপজেলায় পর্যটক ভ্রমণ নিষিদ্ধ করা হয়েছে বলে সংশ্লিষ্ট একটি নির্ভরযোগ্য সূত্র জানিয়েছে।

 

 

কিউএনবি/আয়শা/২৩ অক্টোবর ২০২২,খ্রিস্টাব্দ/রাত ৮:৫৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit