রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০১:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম
বৃষ্টি ও তাপমাত্রা নিয়ে আবহাওয়া অফিসের নতুন বার্তা শৈশবের স্বপ্ন পূরণ, সিন্ধু পুলিশের বিশেষ দায়িত্বে আফ্রিদি জ্বালানি সংকট নিয়ে প্রধানমন্ত্রীর দুঃখ প্রকাশ সৌদিকে ৫ বিলিয়ন ডলারের আধুনিক অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র দুর্গাপুরে শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারীর আবির্ভাব দিবস পালিত পাকিস্তান ক্রিকেটে বড় পরিবর্তন, শঙ্কায় বাবরের অধিনায়কত্ব ফুলবাড়ীর দৌলতপুরে বাড়ীতে ঢুকে লুটপাট ও মারপিট, থানায় অভিযোগ॥ অনিয়ম-দুর্নীতি ও স্বেচ্ছাচারিতার অভিযোগ ফুলবাড়ীর কাজিহাল ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের বিরুদ্ধে ১১ সদস্যের অনাস্থা পাহাড়ে সিন্ডিকেট চক্র কর্তৃক উজাড় হচ্ছে বনাঞ্চল; রাঙামাটিতে সাড়ে ৩ হাজার ঘনফুট কাঠ জব্দ নিরাপত্তা জোরদার করণে নওগাঁ শহরে এআই ক্যামেরা

মালাইকার ৪৯তম জন্মদিনে অর্জুন বললেন, ‘আমার হও’

Reporter Name
  • Update Time : রবিবার, ২৩ অক্টোবর, ২০২২
  • ১১৭ Time View

বিনোদন ডেস্ক : সময়ের হিসাব সংখ্যা বানিয়ে উড়িয়ে দিয়ে মালাইকা এখন ৪৯। আর এই বিশেষ দিনে তাঁকে শুভেচ্ছায় ভাসিয়েছেন প্রিয়তম অর্জুন। আর কিছু নয়, শুধু এভাবেই ভালোবেসে যেতে চান। শুভ দিনে তাই আরো একবার প্রেম নিবেদন করলেন অর্জুন। দেখতে দেখতে ৪৯ বছরে পা দিলেন মালাইকা অরোরা।

রবিবার প্রিয় মানুষকে শুভেচ্ছা জানিয়ে ছবি পোস্ট করলেন অর্জুন কাপুর। ছবিতে আয়নার সামনে বসে মালাইকা। তাঁকে পেছন থেকে জড়িয়ে অর্জুন। দুজনেরই পরনে রাজবেশ। আয়নার প্রতিবিম্বে তাঁদের গাঢ় প্রেমের রং ঠিকরে পড়ছে। অনুরাগীরাও জানেন, ৩৭ বছরের অভিনেতার জীবনে সবটুকু জায়গা জুড়ে রয়েছেন মালাইকা। তাঁরা যা কিছু করেন, একসঙ্গে।

জন্মদিনে মালাইকাকে শুভেচ্ছা জানিয়ে অর্জুন লিখেছেন, ‘এমনই থেকো, নিজের মতো। খুশি থেকো আমার অর্ধেক হৃদয়, আমার হও। ’ সঙ্গে হৃদয় এঁকে জানিয়েছেন, ‘আমি শুধু তোমার। ’পোস্টের নিচে ভালোবাসায় ভরে দিয়েছেন। বলিউডের সহকর্মীরাও এই ভালোবাসায় সমর্থন জুগিয়েছেন।  

 

 

কিউএনবি/আয়শা/২৩ অক্টোবর ২০২২,খ্রিস্টাব্দ/সন্ধ্যা ৭:৫৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit