মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ০২:১৭ অপরাহ্ন

ঘূর্ণিঝড় সিত্রাং: বাংলাদেশের যেসব জেলা ঝুঁকিতে

Reporter Name
  • Update Time : রবিবার, ২৩ অক্টোবর, ২০২২
  • ১৭৮ Time View

ডেস্ক নিউজ : ঘূর্ণিঝড় সিত্রাং এর কারণে বাংলাদেশের উপকূলীয় ১৯টি জেলা ঝুঁকিতে রয়েছে বলে জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. মো. এনামুর রহমান।

ঘূর্ণিঝড় বিষয়ে রোববার (২৩ অক্টোবর) সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, ‘এখন যে পূর্বাভাস আছে ১৯টি (উপকূলীয়) জেলাই ঝুঁকিপূর্ণ। গত তিন বছরে যে ঘূর্ণিঝড়গুলো হয়েছে তার চেয়ে এটার কভারেজ এরিয়া বা আঘাত হানার এরিয়া অনেক বেশি ব্যাপক।’

ঝুঁকিতে থাকা জেলাগুলো হচ্ছে- ১. খুলনা, ২. সাতক্ষীরা, ৩. বাগেরহাট, ৪. পটুয়াখালী, ৫. বরগুনা, ৬. ভােলা, ৭. পিরােজপুর, ৮. বরিশাল, ৯. ঝালকাঠি, ১০. নােয়াখালী, ১১. লক্ষ্মীপুর, ১২. ফেনী, ১৩. চাঁদপুর, ১৪. চট্টগ্রাম, ১৫. কক্সবাজার, ১৬. ফরিদপুর ১৭. মাদারীপুর, ১৮. গােপালগঞ্জ ১৯. শরীয়তপুর।

প্রতিমন্ত্রী এনামুর বলেন, ‘ঝড়টির সর্বশেষ রিপোর্ট অনুযায়ী অবস্থান হলো ৮৮. ৫ দ্রাঘিমাংশ এবং ১৬ অক্ষাংশ। পূর্বাভাসে বলা হয়েছে, এটি ৮৭ ডিগ্রি দ্রাঘিমাংশ এবং ১৭ ডিগ্রি অক্ষাংশের সংযোগস্থলে পৌঁছার পর সরাসরি উত্তর-পূর্ব দিকে টার্ন নিতে পারে। যদি উত্তর-পূর্ব দিকে টার্ন করে তাহলে যে গতিপথ দেখানো হয়েছে এটি একেবারে কক্সবাজার থেকে সাতক্ষীরা উপকূলীয় ১৯টি জেলাতে আঘাত হানতে পারে।’

‘আর যদি এখন যে ডিরেকশন আছে নিম্নচাপের, উত্তর-পশ্চিম দিকে যাচ্ছে, যদি দিক পরিবর্তন না হয় উত্তর-পশ্চিম দিকে গিয়ে থাকে তাহলে এটা ভুবনেশ্বর এবং পশ্চিমবঙ্গে আঘাত হানবে। এখন পর্যন্ত এটাই আমাদের শেষ আপডেট।’

এনামুর রহমান বলেন, ‘বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর এখনো বলছে সন্ধ্যায় (রোববার) এটি ঘূর্ণিঝড়ে রূপান্তরিত হবে এবং আঘাত হানার সময় বলছে ২৫ তারিখ (মঙ্গলবার)। ২৪ তারিখ (সোমবার) দিবাগত রাতের পর থেকে ২৫ তারিখ সন্ধ্যা পর্যন্ত ২৪ ঘণ্টার মধ্যে আমাদের উপকূলীয় অঞ্চলে আঘাত হানার সম্ভাবনার কথা। যেভাবে ম্যাপিং করা হয়েছে একেবারে কক্সবাজার থেকে সাতক্ষীরা পর্যন্ত আমাদের ৭৩০ কিলোমিটার উপকূলে সম্পূর্ণরুপে আঘাত হানবে।’

এটা সুপার সাইক্লোন হবে না জানিয়ে তিনি বলেন, ‘এটা সিভিআর সাইক্লোন পর্যন্ত হবে। এটার গতিবেগ ঘণ্টায় ৯০ থেকে ১১০ কিলোমিটার হবে।’

তিনি বলেন, ‘এটা এখনো ঘূর্ণিঝড়ে রূপান্তরিত হয়নি, সন্ধ্যায় হবে। রূপান্তরিত হলে তখন এর নামকরণ করা হবে সিত্রাং। এখন পর্যন্ত নামকরণ করা হয়নি।

কিউএনবি/অনিমা/২৩ অক্টোবর ২০২২,খ্রিস্টাব্দ/বিকাল ৩:৫৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit