সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ০৫:৪৫ অপরাহ্ন
শিরোনাম
আশুলিয়ায় ধামসোনা কৃষক দলের নবগঠিত কমিটির ফুলেল শুভেচ্ছা বিশ্ববাজারে কমল স্বর্ণের দাম এবার রিয়াল মাদ্রিদকে ৭ গোল দিল বার্সেলোনা কিডনি আবার গজাবে, দালালের এমন কথায় গ্রামটির নাম ‘কিডনি ভ্যালি’ আজ থেকে ঘোষণা শুরু নোবেলজয়ীদের নাম কমলো স্বর্ণের দাম, ভরিতে কত? প্রতিযোগিতামূলক বিশ্বে টিকে থাকতে প্রতিটি চ্যালেঞ্জ মোকাবেলা করেই এগিয়ে যেতে হবে : প্রধানমন্ত্রী এক দিনও ব্যাটিং করতে পারল না বাংলাদেশ মোগলহাট স্থলবন্দর চালুর সুসংবাদ দিলেন দুই মন্ত্রী, পরিদর্শনে মিলল নতুন আশার আলো গোলাপগঞ্জ প্রেসক্লাব নির্বাচনে রাজনীতির মেরুকরণ,বিএনপির নেতা প্রেসক্লাব সভাপতি, সম্পাদক জামায়াত

মেহেরপুরে দিনব্যাপী জেলা সাহিত্য মেলা অনুষ্ঠিত

Reporter Name
  • Update Time : রবিবার, ২৩ অক্টোবর, ২০২২
  • ৫৭২ Time View

ডেস্ক ‍নিউজ : মেহেরপুরে জেলা প্রশাসনের উদ্যোগে জেলার লেখক ও পাঠকদের নিয়ে জেলা সাহিত্য মেলা অনুষ্ঠিত হয়েছে। রবিবার সকাল সাড়ে ১০ টার সময় মেহেরপুর জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে এই সাহিত্য মেলা শুরু হয়।জেলা প্রশাসক ড. মোহাম্মদ মনসুর আলম খানের সভাপতিত্বে সাহিত্য মেলায় ভার্চুয়ালি প্রধান অতিথি হিসেবে যুক্ত হয়ে বক্তব্য দিয়ে মেলার উদ্বোধন করেন মেহেরপুর-১ আসনের এমপি জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলা একাডেমির উপপরিচালক ড. শরিফুল ইসলাম, বাংলা একাডেমির অনুবাদক কথা সাহিত্যিক মোজাফফর হোসেন, সংস্কৃতি মন্ত্রণালয়ের উপসচিব বাবুল মিয়া, অতিরিক্ত পুলিশ সুপার জামিরুল ইসলাম। 

অনুষ্ঠানে মেহেরপুর জেলার সাহিত্য ও সংস্কৃতি নিয়ে প্রবন্ধ পাঠ করেন মেহেরপুর সরকারি কলেজের সহযোগী অধ্যাপক আব্দুল্লাহ আল আমিন ধুমকেতু, মেহেরপুর জেলার কবিতা, ছড়া ও পুথি নিয়ে আলোচনা করবেন মেহেরপুর সরকারি কলেজের অধ্যাপক  (অব:) ড. গাজী রহমান। মেহেরপুর জেলার কথাসহিত্য, নাটক, প্রবন্ধ ও অন্যান্য বিষয়ে প্রবন্ধপাঠ করেন প্রাবন্ধিক ও নাট্যকার শাশ্বত নিপ্পন। অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন শিক্ষাবিদ সংগঠক সিরাজুল ইসলাম, প্রফেসর হাসানুজ্জামান মালেক। অনুষ্ঠানে জেলার বিভিন্ন পর্যায়ের লেখক ও পাঠকগন উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে আলোচক হিসেবে ছিলেন- বঙ্গবন্ধু শিক্ষা ও গবেষণা পারিষদের মেহেরপুর জেলা সভাপতি অধ্যাপক হাসানুজ্জামান মালেক, মেহেরপুর সরকারি মহিলা কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ প্রফেসর রফিকুল ইসলাম, মেহেরপুর টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের বাংলা বিভাগের ইন্সট্রাক্টর মৌসুমী ঢালী। পরে লেখক কর্মশালায় আলোচক হিসেবে অংশ নেন কথাসাহিত্যিক অধ্যাপক রফিকুর রশীদ রিজভী এবং বাংলা একাডেমীর উপ-পরিচালক উপসচিব ড. মো: শরিফুল ইসলাম। শেষে সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্যদিয়ে শেষ হয় দিনব্যাপী এই সাহিত্য মেলা। 

 

 

কিউএনবি/আয়শা/২৩ অক্টোবর ২০২২,খ্রিস্টাব্দ/বিকাল ৩:৪৭

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit