মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬, ০৬:৩৯ অপরাহ্ন
শিরোনাম
আটোয়ারীতে সরকারি কর্মকর্তা ও সুধীজনের সাথে নবাগত জেলা প্রশাসকের মতবিনিময় সভা স্বাধীনতার ৫৭ বছর পার হলেও ফুলবাড়ী জেলা বাস্তবায়িত হয়নি ফুলবাড়ী ২৯ বিজিবি অভিযান ২লক্ষ ৭৫ হাজার টাকার মাদক আটক নোয়াখালীতে স্ত্রী হত্যায় স্বামীর যাবজ্জীবন নেইমারের প্রতি শ্রদ্ধার ঘাটতি আনচেলত্তির, রেগে আগুন মরিনিও ট্রু প্রমিজ ৪: ৮৮তম ধাপে ইসরায়েলি জাহাজ-মার্কিন মেরিন সেনাদের ওপর হামলা হরমুজ প্রণালি: ইরান না লন্ডন? আধুনিক ভূ-রাজনীতির অদৃশ্য যুদ্ধ এবং বাংলাদেশের ভবিষ্যৎ বৃষ্টি নিয়ে আবহাওয়া অফিসের নতুন বার্তা এপ্রিলেও সংকট নেই, পর্যাপ্ত মজুত আছে : জ্বালানি বিভাগ ইসরায়েলে ইরানি ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষ, তেল আবিবে একাধিক গাড়িতে আগুন

ঋষির প্রতি ১২৮ এমপির সমর্থন, পিছিয়ে বরিস জনসন

Reporter Name
  • Update Time : রবিবার, ২৩ অক্টোবর, ২০২২
  • ৯৮ Time View

আন্তর্জাতিক ডেস্ক : লিজ ট্রাস পদত্যাগ করতেই ফের খবরের শিরোনাম ব্রিটেনের সাবেক অর্থমন্ত্রী ঋষি সুনাক। প্রধানমন্ত্রী হওয়ার লড়াইয়ে নামতে কনজারভেটিভ দলের ৩৫৭ জন এমপির মধ্যে ১০০ এমপির সমর্থন প্রয়োজন। বিবিসির তথ্য মতে, ঋষির প্রতি সমর্থন আছে ১২৮ জনের। গুঞ্জন আছে, লড়াইয়ে নামতে পারেন সাবেক প্রধানমন্ত্রী বরিস জনসনও। তার প্রতি সমর্থন আছে করজারভেটিভ দলের ৫৩ এমপির। সংসদের নিম্নকক্ষ হাউজ অব কমন্সের নেতা পেনি মরড্যান্টের প্রতি সমর্থন আছে ২৩ এমপির।

বিবিসি আরও জানিয়েছে, প্রধানমন্ত্রী হওয়ার লড়াইকে সামনে রেখে সাক্ষাৎ করেছেন বরিস ও ঋষি। তবে তাদের মধ্যে কী আলোচনা হয়েছে তা জানা যায়নি। উল্লেখ্য, করোনায় স্বাস্থ্যবিধির তোয়াক্কা না করে বার বার পার্টির আয়োজনসহ নানা কারণে সমালোচনার মুখে পড়ে পদত্যাগ করেছিলেন বরিস জনসন। তিনি প্রধানমন্ত্রী হিসেবে পদত্যাগের ঘোষণা দেওয়ার পর একই দলের সাবেক মন্ত্রী ঋষি ও লিজ ট্রাস প্রধানমন্ত্রী হওয়ার দৌড়ে সামিল হন। গত ৫ সেপ্টেম্বর ঋষিকে হারিয়ে প্রধানমন্ত্রী হন লিজ ট্রাস। কিন্তু প্রতিশ্রুতি পূরণে ব্যর্থ হয়ে সম্প্রতি লিজ ট্রাস পদত্যাগের সিদ্ধান্ত নেন।

 

 

কিউএনবি/আয়শা/২৩ অক্টোবর ২০২২,খ্রিস্টাব্দ/দুপুর ১:৫৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

March 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
2425262728  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit