বৃহস্পতিবার, ০২ এপ্রিল ২০২৬, ০১:২৩ অপরাহ্ন

খেরসন অঞ্চলে ইউক্রেনের চতুর্মুখী হামলা প্রতিহতের দাবি রাশিয়ার

Reporter Name
  • Update Time : রবিবার, ২৩ অক্টোবর, ২০২২
  • ১১৩ Time View

আন্তর্জাতিক ডেস্ক : রুশ সেনাবাহিনী দখলকৃত খেরসন অঞ্চলে ইউক্রেনের সেনাদের একটি হামলা প্রতিহতের দাবি করেছে রাশিয়া। গতকাল শনিবার ব্রিটিশ গণমাধ্যম রয়টার্স এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে-ইউক্রেনের সেনাবাহিনী একটি চতুর্মুখী হামলা চালিয়েছিল যা নস্যাত করে দেয়া হয়েছে এবং হামলাকারীরা তাদের আগের অবস্থানে ফিরে গেছে।

রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় বলেছে, দেনিপার নদীর পশ্চিম তীরের চারটি এলাকা দিয়ে ইউক্রেনের সেনাবাহিনী একযোগে হামলা চালিয়েছিল। এছাড়া ইউক্রেনের পূর্বাঞ্চলীয় লুহানস্ক ও দোনেস্ক অঞ্চলেও ইউক্রেনের হামলা প্রতিহত করা হয়েছে বলে ওই মন্ত্রণালয় জানিয়েছে। গত কয়েক সপ্তাহে খেরসনের যুদ্ধে ইউক্রেনের সেনাবাহিনী বড় ধরনের সাফল্য দেখিয়েছে। এর আগে শুক্রবার ইউক্রেনের সেনাবাহিনী দেশটির খেরসন অঞ্চলের ৮০টির বেশি জেলা রুশ সেনাদের কাছ থেকে পুনরুদ্ধার করার দাবি করেছিল। 

ইউক্রেনের প্রেসিডেন্টের ডেপুটি চিফ অব স্টাফ কিরিলো তিমোশেঙ্কো সামাজিক যোগাযোগ মাধ্যমে দেয়া এক পোস্টে বলেছিলেন, দক্ষিণাঞ্চলীয় খেরসনের ৮৮ জেলা দখলমুক্ত হয়েছে। গত ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে বিশেষ সামরিক অভিযান শুরু করার পরপরই রুশ সেনারা খেরসন দখল করে নিয়েছিল। রুশ কর্মকর্তারা বলেছিলেন, তারা অঞ্চলটি রক্ষার করার জন্য প্রয়োজনে সেখানে দুর্গ গড়ে তুলবেন। কিন্তু পশ্চিমা সমর্থনপুষ্ট ইউক্রেনের সেনাবাহিনীর অগ্রাভিযানের মুখে সেখানে এখন রুশ সেনাদের অবস্থান নড়বড়ে হয়ে পড়েছে।

সূত্র: রয়টার্স।

 

 

কিউএনবি/আয়শা/২৩ অক্টোবর ২০২২,খ্রিস্টাব্দ/দুপুর ১:০৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

April 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit