সোমবার, ৩০ মার্চ ২০২৬, ০১:২৬ অপরাহ্ন

দ্রুত রাজনৈতিক প্রত্যাবর্তনের জন্য যুক্তরাজ্যে ফিরেছেন বরিস জনসন

Reporter Name
  • Update Time : রবিবার, ২৩ অক্টোবর, ২০২২
  • ৮৯ Time View

আন্তর্জাতিক ডেস্ক : দ্রুত রাজনৈতিক প্রত্যাবর্তনের জন্য যুক্তরাজ্যে ফিরেছেন বরিস জনসন। শনিবার দেশে ফেরেন তিনি। মূলত দ্বিতীয় মেয়াদে ব্রিটেনের প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত হতে তার এই ফিরে আসা। খবর বার্তাসংস্থা রয়টার্সের। খবরে বলা হয়েছে, প্রধানমন্ত্রীর পদ থেকে লিজ ট্রাসের পদত্যাগের পর নিজের দ্রুত রাজনৈতিক প্রত্যাবর্তন নিশ্চিত করতে যুক্তরাজ্যে ফিরে এসেছেন বরিস জনসন। সম্প্রতি তিনি ছুটি কাটনোর জন্য ব্রিটেনের বাইরে গেলেও শনিবার দেশে ফিরে আসেন।

ট্রাসের পদত্যাগের পর নেতা নির্বাচনের প্রক্রিয়ায় প্রার্থী হিসেবে জনসন শামিল হবেন বলে জোর গুঞ্জন রয়েছে। যদিও জনসন এখন পর্যন্ত নিজে থেকে এ সম্পর্কে কিছু বলেননি। তবে তার ঘনিষ্টজনরা এমন ইঙ্গিত দিয়েছেন।গত বৃহস্পতিবার পদত্যাগের ঘোষণা দেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী লিজ ট্রাস। মাত্র মাস দেড়েক আগে প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নিয়েছিলেন তিনি। তবে তার পদত্যাগের পর এখন ব্রিটেনের ক্ষমতাসীন কনজারভেটিভ পাটির পরবর্তী নেতা এবং প্রধানমন্ত্রী কে হবেন তা নির্ধারণের জন্য আরেকটি নেতৃত্ব নির্বাচন করতে হবে।

এই লড়াইয়ে সাবেক ব্রিটিশ অর্থমন্ত্রী ঋষি সুনাকের অন্যতম প্রতিদ্বন্দ্বী হবেন সাবেক প্রধানমন্ত্রী বরিস জনসন। লিজ ট্রাসের স্থানে দায়িত্ব নেওয়ার জন্য নেতৃত্ব নির্বাচনের এ প্রতিযোগিতা এই সপ্তাহের শেষের দিকে সম্পন্ন হবে বলে আশা করা হচ্ছে। তবে যারা প্রতিদ্বন্দ্বিতা করতে চান তাদের সোমবারের মধ্যে নেতৃত্বের প্রতিযোগিতায় প্রবেশের জন্য যথেষ্ট মনোনয়ন বা সমর্থন নিশ্চিত করতে হবে। 

 

 

কিউএনবি/আয়শা/২৩ অক্টোবর ২০২২,খ্রিস্টাব্দ/দুপুর ১:০৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

March 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
2425262728  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit